ভাষা শহিদদের প্রতি হাবিপ্রবি সাংবাদিক সমিতির শ্রদ্ধা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস-২০২৩ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে যথাযোগ্য মর্যাদায় পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (হাবিপ্রবিসাস)।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে হাবিপ্রবি সাংবাদিক সমিতি’র সভাপতি আব্দুল্লাহ্ আল মুবাশ্বির ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা’র নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করেন ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা।
এসময় হাবিপ্রবি সাংবাদিক সমিতির আরও উপস্থিত ছিলেন হাবিপ্রবি সাংবাদিক সমিতির সহ-সভাপতি মোঃ আবু সাহেব, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ তানভির আহমেদ, কার্যকরী সদস্য মোঃ তানভীর হোসাইন। এছাড়া সাধারণ সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন ডালিম চন্দ্র রায়, কাবীর আব্দুল্লাহ, নাঈম ইসলাম সংগ্রাম, মুর্শেদ, শাখাওয়াত হোসেন রিফাত সহ অন্যান্য সদস্যবৃন্দ।
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মুবাশ্বির বলেন, “যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা নিজ মাতৃভাষায় কথা বলতে পারছি সে সকল ভাষা শহিদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি ও তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি”।
সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা বলেন, “ভাষা শহিদরা যে উদ্দেশ্য নিয়ে বাংলা ভাষার জন্য জীবন উৎসর্গ করেছিলেন আমাদের উচিত সেই বাংলা ভাষার মর্যাদা সমুন্নত রাখা”।
এদিকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইন্স চ্যান্সেলর প্রফেসর ড. মো. কামরুজ্জামান, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদসহ অন্যান্য শিক্ষকবৃন্দ । এরপর ক্রমান্বয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক পরিষদ, ডীনবৃন্দ, অনুষদীয় সমিতি সমুহ, কর্মকর্তা ও কর্মচারী পরিষদ, সাংবাদিক সমিতি, শাখা ছাত্রলীগসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এমএসএম / এমএসএম
ইবির সঙ্গে রেললাইন সংযোগ দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে - আইন মন্ত্রী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা
ইবিতে উচ্চগতির ক্যাম্পাস নেটওয়ার্ক স্থাপনের কার্যক্রম উদ্বোধন
এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
জবিতে বৃহস্পতিবার সব ক্লাস অনলাইনে; জ্বালানি ব্যয় কমাতে প্রশাসনের সিদ্ধান্ত
রাবিতে শিক্ষার্থীর ওপর ছাত্রদল নেতার ছুরিকাঘাতের প্রতিবাদে বিক্ষোভ
শিবিরের 'গুপ্ত রাজনীতি' নিষিদ্ধের দাবিতে রাবিতে ছাত্রদলের দেয়াল লিখন
রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ
প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার
পবিপ্রবিতে ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রাবিতে মুক্তিযুদ্ধের সময়ের মর্টারশেল উদ্ধার
সারাদেশে পরীক্ষা সুন্দর হয়েছে : শিক্ষামন্ত্রী
জাতীয় কৃষি উন্নয়নের নির্ভরতার নাম শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
Link Copied