ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ফল প্রকাশের ১৬৫ দিন পর শুরু হচ্ছে ক্লাস


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ২৪-২-২০২৩ দুপুর ১২:৫৪

আট সরকারি বিশ্ববিদ্যালয়ের কৃষি গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত বছরের ১০ সেপ্টেম্বর। এবারের কৃষি গুচ্ছভর্তি  নেতৃত্বে ছিল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। ভর্তির ফলাফল প্রকাশ করা হয় ১৫ সেপ্টেম্বর। অবশেষে ১৬৫ দিন পর শুরু হতে যাচ্ছে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও ক্লাস।
বুধবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিমের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২/২০২২ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে লেভেল-১, সেমিস্টার-১-এ ভর্তি শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামী ২৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল টিএসসি কমপ্লেক্সের তৃতীয়তলার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
ওরিয়েন্টেশনের দিন ছাত্রছাত্রীদের সকাল সাড়ে ৮টা থেকে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে। আগামী ১ মার্চ থেকে স্ব-স্ব অনুষদের রুটিন মোতাবেক তাদের নিয়মিত ক্লাস শুরু হবে।

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে