ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পরিবার উন্নয়ন সংস্থার উদ্যোগে কৃষি পরামর্শ কেন্দ্র ২০২৩ অনুষ্ঠিত হয়


মারসিফুল আলম রিমন, পবিপ্রবি  photo মারসিফুল আলম রিমন, পবিপ্রবি
প্রকাশিত: ২৭-২-২০২৩ দুপুর ১:৩১

পরিবার উন্নয়ন সংস্থা ( FDA) এর আয়োজনে কৃষি পরামর্শ কেন্দ্র-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (২৬ ফেব্রুয়ারী) ভোলার জিন্নাগড়ে এ কৃষি পরামর্শ কেন্দ্র অনুষ্ঠিত হয়। রবিবার সকাল থেকে শুরু করে সারা দিনব্যাপী এটি আয়োজিত হয়। ভোলা ও আশেপাশের জেলা থেকে প্রায় শতাধিক কৃষক এতে অংশগ্রহণ করেন।

এতে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আহসান তাওহীদ, সিনিয়ার প্রোগ্রাম সমন্বয়কারী ( FDA) সংকর চন্দ্র দেবনাথ, কৃষি কর্মকর্তা (FDA) কৃষিবিদ মোঃ মনিরুল ইসলামসহ  আরও অনেকে।  

উক্ত  কৃষি পরামর্শ কেন্দ্রে বক্তরা কৃষকদের কৃষি কাজে নানা সমস্যার  কথা তুলে ধরেন এবং তাৎক্ষণিক সমাধান দেন।  কৃষাণ- কৃষাণী  বক্তাদের প্রশ্ন পর্বে কৃষি বিষয়ক নানা রোগের কথা জিজ্ঞেস করলে তাৎক্ষণিক সমাধান দেন। এছাড়াও বক্তারা নিরাপদে কিভাবে  রাসায়নিক দ্রব্যাদির ব্যবহার কমিয়ে চাষাবাদ করতে পারেন সে বিষয়ে পরামর্শ প্রদান করেন। 

উক্ত কৃষি পরামর্শ কেন্দ্র  পল্লী কর্ম- সহায়ক সংস্থা (পিকেএসএফ) এর অর্থায়নে পরিবার উন্নয়ন সংস্থা (FDA) এর আয়োজনে  কৃষিতাত্তিক ব্যবস্থাপনা, ক্ষতিকর পোকামাকড় ও রোগ-বালাই শনাক্তকরন এবং তাদের বালাই ব্যবস্থাপনা সম্পর্কে কৃষকদের অবহিত করা হয়। 

উপস্থিতিদের মধ্যে কৃষিবিদ মোঃ মনিরুল ইসলাম কৃষকদের উদ্দেশ্যে বলেন, সঠিক ব্যবস্থাপনা ও চাষাবাদের মাধ্যমে আমাদের কৃষিজ উৎপাদন বহুগুণে বাড়িয়ে নেওয়া সম্ভব। কৃষকদের সর্বাত্মক সহযোগীতা ও পরামর্শে আমরা সবসময়ই পাশে আছি।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী