ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ববি বাঁধনের উদ্যোগে দু'দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়


জাকির হোসেন, ববি photo জাকির হোসেন, ববি
প্রকাশিত: ১-৩-২০২৩ দুপুর ৪:৩২

বরিশাল বিশ্ববিদ্যালয় রক্তদান সংগঠন বাঁধনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং নবীন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে ৷

বুধবার(১ মার্চ) ও বৃহস্পতিবার(২রা মার্চ) দু'দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে বাঁধনের ব্লাড গ্রুপিং বুথ থেকে বিনামূল্যে নিজের ব্লাড গ্রুপ জেনে নিতে পারবে এবং সদস্য ফর্ম সংগ্রহ করে রক্তদান কর্মসূচিতে অংশ নিতে পারবে  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৷

রক্ত পরীক্ষা করতে আসা গণিত বিভাগের এক শিক্ষার্থী জানান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় একটা ভালো উদ্যোগ ৷ অধিকাংশ সময় দেখা যায় আমরা নিজেরা নিজের রক্তের গ্রুপ জানি না ৷ যেটা খুবই দুঃখজনক ৷ বাঁধনের এমন আয়োজনে শিক্ষার্থীরা রক্তদানের উৎসাহিত হবে ৷

সদস্য ফরম নেওয়া একাউন্টিং বিভাগের শিক্ষার্থী জহিরুল ইসলাম নবীর এর সাথে কথা হলে তিনি বলেন, রক্ত দিয়ে কাউকে সাহয্যে এটা আমি মনে করি গর্বের ৷ আমার রক্তের মাধ্যমে একটি জীবন বাঁচবে এই অনুপ্রেরণার জন্য মূলত সংগঠনটির সাথে যুক্ত হতে চাচ্ছি ৷

উল্লেখ্য, "একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন " এই স্লোগানকে সামনে রেখে ২০১৫ সালের  বরিশাল বিশ্ববিদ্যালয় বাঁধন ইউনিট তাদের কার্যক্রম শুরু করে ৷ বর্তমানে সংগঠনটির শতাধিক রক্তদানকারী কর্মী রয়েছে৷

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?