ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে থাকবে না ‘গণরুম’ : উপাচার্য


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ১-৩-২০২৩ রাত ৮:৫১

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আর থাকছে না গণরুম। শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে একসঙ্গে অনেক শিক্ষার্থীকে গাদাগাদি করে থাকতে দেওয়া হবে না। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শহীদুর রশীদ ভূইয়া বিকেলে বিশ্ববিদ্যালয় আবাসিক হল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, ‘অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় ছাত্রদের একটি ও ছাত্রীদের একটি আবাসিক হল পুরোপুরি প্রস্তুত। আমরা ইতোমধ্যে নবীন শিক্ষার্থীদের মাঝে প্রতিরুমে ৪ জন করে আসন বন্টন সম্পন্ন করেছি।এছাড়াও গণরুমে থাকা ২১ ব্যাচের শিক্ষার্থীদেরকেও নতুন হলে আসন দিয়েছি।
কিন্তু এক রুমে ৮ জন করে থাকা ২০ ব্যাচের সিনিয়র শিক্ষার্থীদের বাদ দিয়ে জুনিয়র শিক্ষার্থীদের সিট দেয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন,'নবীন শিক্ষার্থী এবং গণরুমে থাকা শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা না থাকায় তাদের আগে আসন দেয়া হয়েছে  বাকিদের যেহেতু আপাতত থাকার ব্যবস্থা আছে,তাই তাদেরকে পরে দেয়া হবে, আমাদের নতুন হলে যথেষ্ট আসন আছে। লিফট স্থাপন করার পর পর্যায়ক্রমে সবাইকে সীট দেয়া হবে টেনশনের কারণ নেই।'

নতুন হলে সীট পাওয়া শিক্ষার্থী আসাদুজ্জামান সকালের সময়কে বলেন,'দীর্ঘদিন গণরুমে কাটানোর পর অবশেষে একটা সিট পাইলাম।গণরুমে গাদাগাদি করে থাকা লাগতো। প্রয়োজনীয় আসবাবপত্রের অভাবে ঠিকভাবে থাকাটাও কস্টকর ছিলো,পড়াশোনা তো দুরের ব্যাপার। আশা করছি নতুন হলে সুযোগ-সুবিধা পাওয়া যাবে।প্রশাসনকে ধন্যবাদ আমাকে যে একটি সিট দিয়েছে।'

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে