ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

‘সুন্দরী’ নন বলে বাদ পড়তে হয়েছিল শোভিতাকে


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২-৩-২০২৩ দুপুর ১২:৫০

অভিনয়ে নামবেন, সেভাবে এমন ইচ্ছা না থাকলেও শেষ পর্যন্ত অনুরাগ কশ্যপের হাত ধরে বলিউডে পা রাখেন শোভিতা ধুলিপালা। এরইমধ্যে ৭ বছর কাটিয়ে ফেলেছেন তিনি। 

শোভিতা হিন্দি সিনেমার পাশাপাশি কাজ করেছেন ওয়েব সিরিজেও। দক্ষিণী সিনেমাতেও কাজ করেছেন এই অভিনেত্রী। 

অভিনয়ে নামার আগে সৌন্দর্য প্রতিযোগীতায় নাম দিয়ে কয়েকটি পর্বে জেতার পর বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন শোভিতা। মূলত এরপরই মডেলিং শুরু করেন তিনি। 

শোভিতা বলেন,আমি আদতে কী রকম, তা নিয়েই ধন্দে থাকি। যেন বিনোদনের জন্য আমি নিজেকেই হারিয়ে ফেলেছি। কিসের পিছনে যে ছুটে চলেছি, কী করে নিজেকে ভালো রাখা যায়, তা বুঝতে পারি না। এমনকি, কোথায় গিয়ে এর শেষ হবে, তা-ও জানা নেই। 

মডেলিং করার সময়টাতে একবার বেশ ধাক্কা খেতে হয় শোভিতাকে। বড় একটি সংস্থার বিজ্ঞাপনের জন্য সহকারী মডেল হিসেবে কাজ করতে চেয়েছিলেন, কিন্তু তাকে জানানো হয় যে, তিনি সুন্দরী নন। তাই তাকে বাদ দিয়ে দেওয়া হয়।  
সম্প্রতি এক সাক্ষাৎকারে শোভিতা বলেন, আমি ব্যাকগ্রাউন্ড মডেল হিসাবে এক নামী সংস্থায় কাজ করতে চেয়েছিলাম। কিন্তু আমাকে বলা হয় যে, আমি সুন্দরী নই। আকর্ষণীয় চেহারা নয় আমার। তাই আমাকে বাদ দিয়ে দেয়। তিন বছর পর ওই সংস্থার তরফে যোগাযোগ করে জানানো হয় যে, আমাকে ওদের বিজ্ঞাপনের প্রধান মুখ করতে চায়। 

শোভিতার প্রথম সিনেমা  ‘রমন রাঘব ২.০’ কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। 

শুধু হিন্দি এবং তামিল ছবিতেই নয়, হলিউডেও প্রথম কাজ করতে চলেছেন শোভিতা। দেব পাটেলের পরিচালনায় ‘মাঙ্কি ম্যান’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে।

এমএসএম / এমএসএম

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’