ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

নতুন সিনেমায় অভিনয়ের ঘোষণা দিলেন সোনাক্ষী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪-৩-২০২৩ দুপুর ১২:৩০

খ্যাতিমান বলিউড তারকা সোনাক্ষী সিনহা বার্লিন থেকে ফিরেই কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। তার হাতে এখন বড় কাজের প্রস্তাব। এমন সুযোগ পেয়ে তিনি দারুণ খুশি। খবরটি তার ভক্তদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নিয়েছেন। খবরটি হচ্ছে, নতুন সিনেমায় অভিনয়ের ঘোষণা দিয়েছেন সোনাক্ষী।

জানা গেছে, ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’সিনেমার সেটে যোগ দিচ্ছেন সোনাক্ষী। সম্প্রতি মুম্বাইয়ে এক দফা শুটিং শেষ হয়েছে এই সিনেমার। প্রযোজক জ্যাকি ভগানি এবার তার দলকে নিয়ে গেছেন স্কটল্যান্ড। সেখানেই পৌঁছে যাবেন সোনাক্ষী। তাই শেষ মুহূর্তের উত্তেজনা ধরে রাখতে পারছেন না।

এই সিনেমার মূল দুই আকর্ষণ দুই মিয়াঁ, অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ। সোনাক্ষী সোশ্যাল মিডিয়ায় যোগদানের কথা জানিয়ে লিখেছেন, ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ সিনেমার মতো অসাধারণ প্রকল্পটির অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত।

অক্ষয়ের সঙ্গে কাজ করা সব সময়ই আনন্দের। কিন্তু এই প্রথমবার টাইগারের সঙ্গে কাজ করতে যাচ্ছি। আমার আর তর সইছে না!’পরিচালক আলি আব্বাস জাফরেরও প্রশংসা করলেন সোনাক্ষী। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘আলি আব্বাসের মতো গুণী পরিচালকের কাজ, এই সিনেমা ব্লকবাস্টার না হয়ে যায় না। দর্শকের জন্যও আমরা কী জমিয়ে রাখছি তা কেউ কল্পনা করতে পারবেন না!’

এরই মধ্যে মধ্যেই সঞ্জয় লীলা ভানশালীর ‘হীরামান্ডি’ ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন সোনাক্ষী। এই সিরিজ দিয়েই ওটিটিতে আত্মপ্রকাশ করবেন নায়িকা। সব মিলিয়ে সোনাক্ষীর ভক্ত-অনুরাগীরা নতুন কিছু পেতে যাচ্ছে।

এমএসএম / এমএসএম

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’