ঢাকা মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

স্বাধীনতার মাসে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সপ্তাহব্যাপী বর্ণাঢ্য আয়োজন


ফায়েজুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়  photo ফায়েজুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ৫-৩-২০২৩ দুপুর ৩:২৮
স্বাধীনতার মাসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত স্থান সিরাজগঞ্জের শাহাজাদপুরে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের উদ্যোগে শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য উৎসবের আয়োজন করা হয়েছে। তারাই ধারাবাহিকতায় শনিবার (৪ঠা মার্চ) সকালে বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের সার্বিক অংশগ্রহণে শিল্পনগরী গাজীপুরের উদ্দ্যেশ্যে শিক্ষাসফরের মাধ্যমে এই আয়োজন শুরু হয়। গাজীপুরে অবস্থিত ওয়েল ফুড এন্ড বেভারেজ কোম্পানি লিমিটেড, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক এবং কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের স্মৃতিবিজড়িত নুহাশ পল্লীতে শিক্ষা সফরের অংশ হিসেবে পরিদর্শন করা হয়। পরে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহনে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম দিনের আয়োজনের সমাপ্তি হয়।
 
ঐতিহাসিক ৭ মার্চের তাৎপর্যকে স্মরণ করে বিশ্ববিদ্যালয়ের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অর্থনীতি বিভাগের সকল বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে ইকোন স্পোর্টস ফেস্টের  উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো শাহ্ আজম। ইকোন স্পোর্টস ফেস্টের অংশ হিসেবে ক্রিকেট, ভলিবল, উচ্চলাফ, দীর্ঘলাফ, দাবা, স্প্রিন্টসহ নানা ইনডোর এবং আউটডোর খেলার সমন্বয়ে সহশিক্ষামূলক এই আয়োজনটি সাজানো হয়েছে। 
 
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বলেন, সহশিক্ষা কার্যক্রম আত্মনিয়ন্ত্রণ ও স্বশিক্ষিত হবার সুযোগ বাড়ায়। শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন, নেতৃত্ববোধ, মানবিকবোধ, মানসিক ও সামাজিক বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধিসহ বিভিন্ন ইতিবাচকতায় দক্ষ করে তুলতে সহশিক্ষাক্রমিক কার্যক্রমের ভূমিকা অনস্বীকার্য। তাই এ ধরনের সহ শিক্ষামূলক আয়োজনের উদ্যোগ নেওয়ার জন্য অর্থনীতি বিভাগকে ধন্যবাদ জানান।
 
সপ্তাহব্যাপী এ আয়োজনের সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেওয়ার জন্য মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম কে ধন্যবাদ জানান অর্থনীতি বিভাগের চেয়ারম্যান শারমিন সুলতানা। তিনি আরও বলেন অর্থনীতি বিভাগ সবসময় শিক্ষার্থীদের সার্বিক বিকাশের জন্য একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের উপর গুরুত্ব দেন। যার ধারাবাহিকতায় শিক্ষার্থীদের তিনটি স্বতন্ত্র ক্লাব তার কার্যক্রম পরিচালনা করছে এবং আয়োজিত হচ্ছে এই বর্ণাঢ্য উৎসব।
 
উল্লেখ্য, আগামী ১১ মার্চ ইকোন স্পোর্টস ফেস্টের চূড়ান্ত পর্যায়ের খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে সপ্তাহব্যাপী এই রঙিন আয়োজন।

এমএসএম / এমএসএম

পবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক হেমায়েত জাহানকে ইউট্যাবের শুভেচ্ছা

ইবি'র শিক্ষক মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন

নিষিদ্ধ ছাএলীগের হামলায় আহত ডিআইইউ ছাত্র নেতা

কাউনিয়ায় পুকুর নিয়ে বিরোধ: মাছ লুট ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

ডিআইইউ ও পাকিস্তানের ফাস্ট-এনইউসিইএসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

সুইডেনের 'ইউনিভার্সিটি অব গাভলে' সফরে ইবি প্রতিনিধি দল

শেকৃবিতে সরকারি গাড়ির ব্যক্তিগত ব্যবহারের অভিযোগ প্রক্টর ও ট্রেজারারের বিরুদ্ধে

পাবলিক বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়: শিক্ষা ও গবেষণার মান নিয়ে বিতর্ক কতটুকু যৌক্তিক?

টানা ১৬ দিনের ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ

ন্যাচার ইনডেক্স র‍্যাঙ্কিংয়ে জায়গা পায়নি পাবিপ্রবি

ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প

ঢাকার বিভিন্ন পশুর হাটে চিকিৎসা সেবা দিচ্ছেন গবির ১৮ ভেটেরিনারি শিক্ষার্থী