ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

পবিপ্রবি'তে এগ্রিকালচার প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন এজিবি চ্যালেঞ্জার্স


মারসিফুল আলম রিমন, পবিপ্রবি  photo মারসিফুল আলম রিমন, পবিপ্রবি
প্রকাশিত: ৬-৩-২০২৩ দুপুর ১২:৭

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু এগ্রিকালচার প্রিমিয়ার লিগ (BAPL)-২০২৩ এর ফাইনালে এসিএম(ACM) লায়ন্সকে হারিয়ে এজিবি (AGB) চ্যালেঞ্জার্স চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। 

ম্যাচে এসিএম(ACM) লায়ন্সকে ২৮ রানে হারিয়ে এজিবি (AGB) চ্যালেঞ্জার্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শুরুতে টসে জিতে ব্যাট করতে নামে এজিবি (AGB) চ্যালেঞ্জার্স। প্রথম ইনিংসের নির্ধারিত ১২ ওভারে মারমুখী ব্যাটিংয়ে ৬ উইকেট হারিয়ে ১২৯ রানের পুঁজি পায় এজিবি (AGB) চ্যালেঞ্জার্স। ব্যাটারদের মধ্যে হুমায়ুন কবির সুজনের ১৪ বলে ঝড়ো ৪১ রানের উপর ভর করে এমন বড় সংগ্রহ পায় এজিবি (AGB) চ্যালেঞ্জার্স। জবাবে ১৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে মারমুখী ভঙ্গিতে শুরু করলেও ধীরে ধীরে রানের গতি মন্থর হয়ে যায় এসিএম(ACM) লায়ন্সের। শেষ দিকে জাহাঙ্গীর হোসেন ২৩ বলে ২৯ রান করে যথাসাধ্য চেষ্টা করলেও তিনি দলকে জয়ের কাছে নিতে পারেননি। নির্ধারিত ওভার শেষে এসিএম(ACM) লায়ন্স ৪ উইকেটে ১০১ রান করে। ফলে ২৮ রানের জয় পায় এজিবি (AGB) চ্যালেঞ্জার্স।

খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বিজয়ী ও রানার্স-আপ দলের মধ্যে পুরষ্কার ও ট্রফি প্রদান করেন। এসময় ওমর ফারুক মামুনকে টুর্নামেন্ট সেরা এবং হুমায়ুন কবির সুজনকে ম্যাচ সেরার ক্রেস্ট তুলে দেওয়া হয়।

পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ছাড়াও কৃষি অনুষদের ডীন প্রফেসর মোহাম্মদ আলী, বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর মাহবুব মোর্শেদ, শারিরীক শিক্ষা বিভাগের পরিচালক সহযোগী অধ্যাপক সুজন কান্তি মালী সহ অন্যান্য ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত ভাষণে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, ফানালের বিজয়ী এবং বিজিত প্রত্যেক দলকেই আমি অভিনন্দন জানাচ্ছি। তোমরা যেভাবে এতো বড় একটি টুর্নামেন্ট সফলতার সাথে আয়োজন করেছো তা সত্যিই প্রশংসনীয়।

এসময় তিনি খেলাধুলার গুরুত্বারোপ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার তরুণ সমাজকে মাদকের কাছ থেকে দূরে রাখতে খেলাধুলার উন্নয়নের দিকে নজর দিয়েছে। আগামীতে আমাদের বিশ্ববিদ্যালয়েও সেই ধারাবাহিকতার আলোকে বিভিন্ন খেলাধুলার আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

এমএসএম / এমএসএম

পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের উদ্যোগে ডেটা সায়েন্সভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মশালা

কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন

পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ

পবিপ্রবিতে নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক জামাল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনায় আব্দুর রহিম

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার

বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল

১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন

ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ

‎বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন

কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত