ভারতে বন্যায় নিহত বেড়ে ১১৫
ভারতে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও বাড়িঘর ধসে কমপক্ষে ১১৫ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত দেড় লাখ লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। কাদা ও ধ্বংসস্তূপ মাড়িয়ে জীবিতদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। ভারি বৃষ্টিপাতের ফলে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে বন্যা, ভূমিধস ও একটি ভবন ধসের ঘটনা ঘটেছে।
মহারাষ্ট্র রাজ্য সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, রাজ্যের বিভিন্ন অঞ্চলে মুষলধারে বৃষ্টিপাতের ফলে বৃষ্টির পানি উচ্চ জোয়ারের সঙ্গে মিলে বাঁধগুলো তলিয়ে গেলে বিভিন্ন জেলায় বন্যার সৃষ্টি হয়। বৃহস্পতিবার থেকে বর্ষণে একটি ভবন ভেঙে পড়ে ও বেশ কয়েকটি ভূমিধস হয়। এতে কয়েক ডজন বাড়ি কাদাচাপা পড়ে। এতে ৪৭ জন মৃত্যু হয়। চাপা পড়ে আরও প্রায় ৫৩ জন।
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের পাশাপাশি পর্যটনের জন্য পরিচিতি গোয়া রাজ্যে কয়েক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক বন্যা হয়েছে। বন্যায় আটকে পড়াদের উদ্ধারে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে পানির উচ্চতা এবং ভূমিধসের কারণে সড়ক বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধারকাজ বিঘ্নিত হচ্ছে।
জামান / জামান
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক