ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ইবিতে পুনর্মিলনী, আনন্দ-উল্লাসে মেতেছে প্রাক্তন-নবীনরা


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১০-৩-২০২৩ বিকাল ৫:৫৭

'এক হারিয়ে যাওয়া বন্ধুর সাথে সকাল-বিকেল বেলা/ কত পুরোনো-নতুন পরিচিত গান গাইতাম খুলে গলা’। ফারজানা ওয়াহিদ সায়ানের এই জনপ্রিয় গানের মতোই বন্ধুদের সঙ্গে চিরচেনা ক্যাম্পাসে অতীতের স্মৃতি রোমন্থন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। নানা আয়োজনে শুক্রবার (১০ মার্চ) অনুষ্ঠিত হয়েছে ইংরেজি বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী। বিভাগটির ১৯৯১-৯২ থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষের সহস্রাধিক সাবেক ও বর্তমান শিক্ষার্থী পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানকে ঘিরে বিভাগের নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের উপস্থিতিতে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দেশের বিভিন প্রান্ত থেকে বিভাগের প্রবীণ শিক্ষার্থীরা ছুটে এসেছেন চিরচেনা ক্যাম্পাসে। ক্যাম্পাস জীবনের প্রিয় সহপাঠীদের পেয়ে বুকে জড়িয়ে নিচ্ছেন একে অপরকে। দীর্ঘদিন পর ক্যাম্পাস ঘুরে ঘুরে দেখছেন পুরনো দিনের পদচিহ্ন। সহপাঠী, বড় ও ছোট ভাই বোনদের কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েছেন তারা।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় রবীন্দ্র-নজরুল কলা ভবন থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

ইংরেজি বিভাগ এ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন ও সাবেক ভিসি প্রফেসর ড. হারুন উর রশিদ আসকারী, সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর ড. মিয়া মোঃ রাসিদুজ্জামান। এছাড়া প্রক্টর প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরোমের সাধারন সম্পাদক প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমানসহ বিভাগটির অন্যান্য শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিধির বক্তব্যে প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান বলেন, এলামনাইরা শুধু একটি বিভাগের সম্পদ নয়, তারা পুরো বিশ্ববিদ্যালয়ের সম্পদ ও সমগ্র জাতির সম্পদ। এখানে বিভাগগুলোর প্রধান কাজ হলো স্ব স্ব কারিকুলাম অনুযায়ী শিক্ষার্থীদের গড়ে তোলা। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ থেকেই অসংখ্য শিক্ষার্থী পাস করে বেরিয়ে গেছেন যারা স্ব স্ব জ্ঞান দিয়ে সমাজ, রাষ্ট্রের উন্নয়নে অবদান রেখে চলেছেন। এসময় তিনি সকল এলামনাইকে একটি প্লাটফর্মে নিয়ে আসার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগকেই অনুরোধ জানান।

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে