ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সামান্থার নজরকাড়া ফিটনেসের রহস্য


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১-৩-২০২৩ দুপুর ১১:২৬

দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু অভিনয়ের পাশাপাশি শরীরচর্চা নিয়েও অত্যধিক সচেতন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝেমাঝেই নিজের শরীরচর্চার পোস্ট করে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। দক্ষিণী তারকা হলেও বলিউডে তার জনপ্রিয়তা নেহাত কম নয়। ‘ফিটনেস ফ্রিক’ অভিনেত্রী হিসেবে বলিউডের বাকি নায়িকাদের সঙ্গে সামান্থার নামটিও উচ্চারিত হয়।

সবসময় ঠিকমতো নিজের যত্ন নেওয়া সহজ নয়। অনেক নিয়ম মেনেও সফল হন না অনেকেই। কিন্তু সামান্থা এ বিষয়ে অনেকটাই এগিয়ে। তিনি যে ফিট থাকতে যথেষ্ট পরিশ্রম করেন, তা তাকে দেখলেই বোঝা যায়। জিমে কিংবা বাড়িতে, নিয়ম করেই শরীরচর্চা করেন। বেশ কিছু সাক্ষাৎকারে সামান্থা নিজেই জানিয়েছিলেন, প্রচুর পরিমাণে পানি খান তিনি। শরীর আর্দ্র না রাখলে ফিট থাকার বাকি সব চেষ্টাই বিফল হবে।

প্রতিদিন সকালে উঠে এক কাপ গরম পানিতে চুমুক দেন সামান্থা। এতে শরীরে জমে থাকা যাবতীয় টক্সিন বাইরে বের হয়ে যায়। অনেকেই শরীরচর্চার পর পানি খেতে ভুলে যান। এ অভ্যাসটাই খারাপ বলে মনে করেন সামান্থা। শরীরচর্চার সময় শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম বেরিয়ে যায়। শরীরে পানির পরিমাণ পর্যাপ্ত রাখতে তাই পিপাসা না পেলেও শরীরচর্চার পর পানি খাওয়া খুব জরুরি।

শক্ত কোনো খাবারের থেকে তরল খাবার খেতেই বেশি পছন্দ করেন এ অভিনেত্রী। স্মুদি, ডিটক্স পানীয়ের ওপরেই ভরসা রাখেন তিনি। যে ফল এবং সবজিতে পানির পরিমাণ বেশি, সেগুলো দিয়েই স্মুদি বানিয়ে খান তিনি। তার অন্যতম প্রিয় স্মুদির প্রধান উপকরণ হলো টম্যাটো। এছাড়াও শসা, ডাবের পানি, তুলসী পাতা, বিটনুন, গোলমরিচ, অলিভ অয়েল এবং চিয়া বীজ— এ উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে তৈরি হয় সামান্থার প্রিয় স্মুদি। এ পানীয় শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে। সারাদিন চনমনে থাকতে অ্যান্টি-অক্সিড্যান্টে সমৃদ্ধ এ পানীয়ে সকালে চুমুক দেন সামান্থা। 

এমএসএম / এমএসএম

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’