ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

পবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাবুবাস ও দীক্ষাগ্রহন অনুষ্ঠিত


মারসিফুল আলম রিমন, পবিপ্রবি  photo মারসিফুল আলম রিমন, পবিপ্রবি
প্রকাশিত: ১১-৩-২০২৩ দুপুর ৩:৫১

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের নবাগত রোভারদের বার্ষিক তাবুবাস ও দীক্ষা গ্রহন অনুষ্ঠান-২০২৩ আয়োজিত হয়েছে। আজ (শনিবার) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শহীদ মিনারের সম্মুখে এ দীক্ষা অনুষ্ঠান আয়োজিত হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অঃদাঃ) প্রফেসর ড. সন্তোষ কুমার বসুর সভাপতিত্বে দীক্ষা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। একই সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্পাদক প্রফেসর মুহাম্মদ এনামুল হক খান।

এ দীক্ষা গ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের ৭৩ জন রোভার সহচর স্তর থেকে সদস্য স্তরে উন্নীত হন। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও রোভার স্কাউট গ্রুপ সভাপতি প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত দীক্ষা অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান। এর আগে রোভারগণ রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তাবু বাস করেন।

দীক্ষা অনুষ্ঠানে রোভার অঞ্চলের সম্পাদক প্রফেসর মুহাম্মদ এনামুল হক খান রোভারদের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতা ও স্বদিচ্ছায় বাংলাদেশ স্কাউট আজ সমগ্র বিশ্বে একটি অনন্য স্থান লাভ করেছে। পবিপ্রবি রোভার স্কাউট খুব অল্প সময়ের মধ্যেই বিভিন্ন জায়গায় তাদের সাফল্যের ছাপ রেখেছে, আশা করছি এ ধারা আগামীতেও অব্যাহত থাকবে।

এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, রোভার স্কাউট লিডার(আরএসএল), সিনিয়র রোভারমেটদের কর্মতৎপরতার ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের সভাপতি ও ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, মেধা, মনন ও মানবিক গুণাবলি বিকাশের এক মাধ্যম হলো রোভার স্কাউট। সেবার ব্রত হয়ে রোভার সদস্যরা বরাবরের মতো সামাজিক ও জাতীয় স্বার্থে যেভাবে এগিয়ে এসেছে তার ধারাবাহিকতা বজায় রেখে পবিপ্রবি রোভার স্কাউট সামনের দিকে অগ্রসর হবে সেই আশাই ব্যক্ত করছি।

অনুষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর সমাপ্তি পর্যায়ের শিক্ষার্থীদের সার্টিফিকেট ও সম্মাননা প্রদান করা হয়।এসময় বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ মহসিন, ফিল্ড অফিসার ও লিডার ট্রেইনার মোঃ গোলাম মাসুদ, পটুয়াখালী জেলা রোভারের সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের উদ্যোগে ডেটা সায়েন্সভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মশালা

কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন

পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ

পবিপ্রবিতে নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক জামাল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনায় আব্দুর রহিম

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার

বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল

১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন

ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ

‎বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন

কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত