ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বাঁধন ববি ইউনিটের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর


জাকির হোসেন, ববি photo জাকির হোসেন, ববি
প্রকাশিত: ১৩-৩-২০২৩ দুপুর ১১:৪৯

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বাঁধন ববি ইউনিট(বরিশাল জোন) এর বার্ষিক সাধারণ সভা, দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের জীবনান্দ দাশ কনফারেন্স  হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য সকলকে রক্ত দানে এগিয়ে আশার আহ্বান জানিয়ে বলেন, তোমরা ক্যাম্পাসকে সামাজিক ও মানবিক কেন্দ্র হিসেবে গড়ে তুলবে। বিগত বছরগুলো বাঁধন ববি ইউনিট বরিশাল বাসীর রক্ত দিয়ে মানবিকতার অনন্য নজীর  স্থাপন করে চলেছে৷

সাবেক সাধারণ সম্পাদক শাহবুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে  উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ট্রেজারার ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া ৷  তিনি বলেন,  আমাদের প্রিয় শিক্ষার্থীরা সমাজের দর্পণ হিসাবে নিজেদের নিয়োজিত রাখে ইতিবাচক কাজের মাধ্যমে ৷ রক্তের বন্ধন চির অটুট রাখতে ববি বাঁধন ইউনিটের সকল সদস্যরা নিরলস পরিশ্রম করে যাচ্ছে আশা রাখি ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যহত থাকবে৷ অনুষ্ঠানে বাঁধন ববি ইউনিটের উপদেষ্টবৃন্দ, শিক্ষক সমিতির সভাপতি, প্রক্টরসহ  বাঁধন ববি ইউনিটের নবীন ও প্রবীণ সদস্যসহ বর্তমান বাঁধনকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সকলের উপস্থিতিতে নতুন কমিটি ঘোষণা করা হয়৷

"একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন" এই স্লোগানকে সামনে রেখে ২৪ অক্টোবর, ১৯৯৭ সাল থেকে একটি স্বেচ্ছায় রক্ত দানের সংগঠন হিসেবে কাজ করে আসছে। এরই পদচারণায় ৩০ আগষ্ট ২০১৫ থেকে বাঁধন ববি  ইউনিটের যাত্রাশুরু।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?