ববিতে গাছ পোড়ানো থামছে না
বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর পাশে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (১৩ মার্চ) দুপুর সাড়ে এগারোটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে জানা যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, লাইব্রেরী ভবনের পাশে বৃহৎ অংশজুড়ে গাছপালা পুড়ে গেছে৷ তবে ভবনের কোনো ক্ষয়ক্ষতি হয় নি ৷ কিন্তু ঘটনাটির সূত্রপাত সম্পর্কে কেউ বলতে পারেন নি ৷ শুকনো ঝোপঝাড়ের কারনে আগুন দ্রুত সময়ে চারদিকে ছড়িয়ে পড়েছে। দীর্ঘক্ষণ আগুন জ্বলে কালো বর্ণ ধারণ করেছে আশেপাশের গাছপালা। ফলশ্রুতিতে আতংক বিরাজ করে সাধারণ শিক্ষার্থীদের মাঝে। অনেকেরই ধারনা কর্মচারীরা ইচ্ছে করেই ঝোপঝাড় পরিস্কারের জন্য এ কাজ করতে পারেন।শিক্ষার্থী সূত্রে জানা যায়, লাইব্রেরীর ভবনে আশেপাশে ঝোঁপঝাড় ও আবর্জনার স্তুপ দীর্ঘদিনের৷ ধারণা করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে মালিরা সেগুলো পরিষ্কার করতে এসে আগুন ধরিয়ে দেয় ৷ পরবর্তীতে আগুনের তীব্রতা লক্ষ্য করে পালিয়ে যায় ৷ আগুনের তীব্রতা টের লাইব্রেরীর রিডিং রুমে অবস্থান করা শিক্ষার্থীরা স্বতস্ফূর্তভবে আগুন নেভাতে কাজ করে৷ পরে নিরপত্তা কর্মীরা ও কর্মচারীরা এসে আগুন নিভানোয় সহযোগিতা করে৷
এদিকে বিশ্ববিদ্যালয় লাইব্রেরী ভবনের অগ্নি নির্বাপক যন্ত্র অধিকাংশ মেয়াদ উত্তীর্ণ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হয়েছে বলে দাবি শিক্ষার্থীদের ৷ বাসুদেব নামের এক শিক্ষার্থী বলেন, প্রথম ৭ টা অগ্নি নির্বাপক যন্ত্র কাজে লাগাতে পারিনাই আমরা ৷
অগ্নিকাণ্ডের বিষয়ে প্রক্টর ড. মো. খোরশেদ আলম বলেন, আগুন কি কারণে লেগেছে সেটা বলা যাবে না, এটা অনুসন্ধানের বিষয়। আমরা অনুসন্ধান করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
গাছে আগুন দেওয়া বিষয়টা সম্পর্কে জানতে চাওয়া হলে জীববিজ্ঞান অনুষদের ডিন ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সুব্রত কুমার দাস বলেন, প্রথমত গাছে আগুন দেওয়াটা পরিবেশের জন্য ক্ষতিকর। দ্বিতীয়ত, সারাদেশে এখন গাছ লাগানোর বিষয়ে উদ্বুদ্ধ করা হচ্ছে। সেখানে আমরা গাছগুলোকে যদি ধ্বংস করি, তাহলে এটি পরিবেশের জন্য বড় ধরনের হুমকি। এ ধরনের কর্মকাণ্ড গুলো একেবারেই ঠিক না। যারা এ বিষয়ে জড়িত তাদেরকে কঠোরভাবে দমন করা উচিত
এ বিষয়ে উপাচার্য বলেন, আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি৷ কাজ চলছে।মেয়েদের হলের ঐ পাশটায় রাস্তা পরিস্কার করছে। তবে আজকে আমি নির্দেশনা দিয়েছি আমাদের সকল বিল্ডিং এর পাশ থেকে অন্তত ১০ ফিট করে জায়গা দ্রুততার সাথে কেটে ফেলার। কারা আগুন দিয়েছে সেটি খোঁজা হবে ৷
বরিশাল সদর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশনের অফিসার আব্বাস উদ্দিন বলেন, আজকের তাপমাত্রা একটু বেশি ৷ হয়তোবা কেউ সেগারেটের অবশিষ্ট অংশ ফেলে দিয়েছে যার কারণে আগুন লেগেছে । আমরা খবর পেয়ে দ্রুত সেখানে পৌছাঁই। ততক্ষণে আগুন নিয়ন্ত্রণে আসে ৷ আমরা এসে পানি দিয়ে ভালোভাবে নিভিয়ে দিয়েছি৷
প্রসঙ্গত, এর আগে ২০২০ সালে ১ ফেব্রুয়ারী মাঠ পরিষ্কার কর্মসূচি নাম দিয়ে বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল ইনস্ট্রাক্টর মো. নুর ইসলামের নেতৃত্ব একদল কর্মচারী কেন্দ্রীয় খেলার মাঠের এক কোনে আগুন দেয়। এতে শহীদ মিনারের আশে-পাশে ও মক্তমঞ্চের পাশে লাগানো প্রায় অর্ধ-শতাধিক চারাগাছ পুড়ে যায়।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য