ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তিউনিসিয়ার প্রধানমন্ত্রী অপসারিত


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬-৭-২০২১ দুপুর ১০:৪৪

তীব্র আন্দোলনের মুখে তিউনিসিয়ার পার্লামেন্ট স্থগিত ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট কাইস সাইয়েদ। একই সঙ্গে প্রধানমন্ত্রী হিচাম মেচিচিকে অপসারণ করা হয়েছে। রোববার (২৫ জুলাই) নিজ বাসভবনে জরুরি বৈঠক শেষে এক বিবৃতিতে এই ঘোষণা দেন তিউনিসিয়ান প্রেসিডেন্ট।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে সোমবার এ খবর জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা। এতে বলা হয়েছে, নতুন প্রধানমন্ত্রীর সহযোগিতায় নির্বাহী ক্ষমতা প্রয়োগ করতে যাচ্ছেন প্রেসিডেন্ট কাইস সাইয়েদ।

মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় ব্যর্থতা এবং ভঙ্গুর অর্থনীতির জন্য সরকারকে দায়ী করে সম্প্রতি দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। রোববারও রাজধানী তিউনিসসহ বেশ কিছু শহরে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। তারা সরকারের উদ্দেশে ‘চলে যাও, চলে যাও’ বলে চিৎকার করতে থাকেন এবং পার্লামেন্ট ভেঙে দেয়া ও আগাম নির্বাচনের দাবিতে স্লোগান দেন।

এদিকে নতুন ঘোষণায় যাতে করে বিক্ষোভ দানা না বাধে সেজন্য হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিউনিসিয়ান প্রেসিডেন্ট। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত বিবৃতিতে তিনি বলেছেন, কেউ যদি হাতে অস্ত্র তুলে নেয় এবং গুলি নিক্ষেপ করে আমি তাদেরকে সতর্ক করে দিচ্ছি সশস্ত্র বাহিনীও পাল্টা জবাব দেবে গুলি দিয়ে।

জামান / জামান

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮