মদিনায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের দুই প্রবাসী ব্যবসায়ী নিহত, আহত এক
সৌদি আরবে মদিনায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের দুই প্রবাসী ব্যবসায়ী মৃত্যু হয়েছে। একজন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন- চট্টগ্রাম বাশখালী উপজেলার ৬নং কথারিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চাউল বেপারীর বাড়ির মৃত হাশমত আলীর ছেলে মোস্তফা (৬৪), অন্যজন এর বাড়ি চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার দক্ষিণ ঢেমশা ইউনিয়নের ঢেমের খীল রাস্তার মাথার মাওলানা বাড়ির মাওলানা আনোয়ার হোসেন এর ২য় পুত্র মোহাম্মদ ফোরকান (৫৫)।
গুরুতর আহত হয়েছেন কক্সবাজার জেলার ঈদগাহর সারোয়ার আলম, সারোয়ার আলম বর্তমানে ওয়াদি আল ফারা সরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
নিহত মোস্তফার ভাগীনা মোহাম্মদ এনাম জানান, গতকাল ভোরে ৫টা ৩০ মিনিটে মদিনা জিয়ারত শেষে ফেরার পথে মদিনা জেদ্দা হাইওয়ে, মদিনা থেকে ১৫০ কিলোমিটার দূরে ওয়াদি আল ফারা নামক এলাকায় পৌঁছানোর পর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে, গাড়িটি উলটে গিয়ে খাদে পড়ে যায়, ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
এনাম আরো জানান, নিহত ফোরকান ও মোস্তফা জেদ্দার সুখ সাথী মার্কেটের সফল ব্যাবসায়ী, তারা সহ পরিবারে জেদ্দায় দীর্ঘ দিন বসবাস করে আসছেন, তাদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জেদ্দাস্থ প্রবাসী কমিউনিটি মাঝো ।
বর্তমানে দুজনের মরদেহ মদিনার মিকাদ হসপিটালে হিমঘরে রাখা হয়েছে।
এমএসএম / এমএসএম
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন
অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা
Link Copied