তালায় সজিনার পোয়া পনের
সাতক্ষীরার তালা উপজেলায় প্রতি বছরের ন্যায় এবার ও। মানব দেহের জন্য অত্যন্ত উপকারী খাবার সজিনা। এলাকার চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায়। তবে সময়ের ব্যবধানে বিলুপ্তপ্রায় এই সজিনার দাম বেশ চড়া । ফলে এখানকার ব্যবসায়ীরা সজিনা বেচা-বিক্রি করে সন্তোষ জনক টাকা রোজগার করছে। একই সাথে এই অঞ্চলের বেশ কিছু শ্রমজীবী মানুষ সজিনার আটি বাঁধা কাজ করে তাদের সংসার চালাচ্ছেন বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা যায়, অদ্যবধি পর্যন্ত এই উপজেলায় সজিনা চাষ বাণিজ্যিক ভিত্তিতে চাষ করা সম্ভব হয়ে ওঠেনি। আর যেটা উৎপাদন হয়ে থাকে সেটা এই এলাকার প্রায় সকল বাসা বাড়ীতে এবং ফসলি জমির আইলে লাগানো গাছ থেকে। ফলে চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় এর দাম বরাবরই বেশি থাকে। এবছরও সেই মূল্যবৃদ্ধির চিত্র প্রলক্ষিত হচ্ছে এ উপজেলার হাট-বাজার গুলোতে। আগের তুলনায় এখন দাম একটু কমে এসেছে। তাই প্রতি কেজি সজিনা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে। যে কারণে এখানকার দরিদ্র ভোক্তা সাধারণেরা ২৫০ গ্রাম বা ৫০০ গ্রাম সজিনা কেনার বিষয়টি নতুন কোন খবর নয়। বর্তমানে কাঁচা তরী তরকারি বা সবজির মূল্য হিসেবে সজিনার দামই বেশি । গতকাল,উপজেলার খলিষখালী বাজারের হরিতলা নামক মোড়ের কালী মন্দিরের সামনে ৭/৮ জন লোক সজিনা বেছে আটি বাঁধতে দেখা যায় । এদের মধ্যে বাউখোলা গ্রামের সজিনা ব্যবসায়ী আদ্বুল জব্বার শেখ জানান, প্রতি বছর আমি খলিষখালী থেকে কয়েক লক্ষ টাকার সজিনা কিনে সে গুলো ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বিক্রয় করে থাকে। এ সময় আটি বাঁধার কাজে নিয়োজিত শ্রমিক নজরুল ইসলাম, আজিবর রহমান, সৃষ্টি দাশ, তারা জন হিসেবে আদ্বুল জব্বারের কাজ করছে। তবে তাদের ও ভাল টাকা আয় হয়। জন প্রতি ৩/৪ শত টাকা করে তাদের দেওয়া হয়। এই সব জন দেওয়া মানুষ গুলোর সংসার এই সজিনা বেধেই চলে। এবার আবাহাওয়া পরিবেশ অনুকূলে থাকায় উপজেলার ১২ টি ইউনিয়ানে প্রত্যকটি গ্রামে গ্রামে সজিনার বাম্পার ফলন হয়েছে। একই সাথে বিক্রেতারা তাদের সজিনা ভালো দামে বিক্রি করতে পেরে বেজায় খুঁশি ।
এমএসএম / এমএসএম
কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান
সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ
ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ
মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না
তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে
সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার