ধর্মপাশায় বিনামূল্যে চক্ষু শিবির
সুনামগঞ্জের ধর্মপাশায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির পরিচালিত হয়েছে। সোমবার ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ে ময়মনসিংহের ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় উপজেলার জয়শ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী এ চক্ষু শিবিরের আয়োজন করেন। এ উপলক্ষে ওইদিন দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতন। ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি শামীম আহমেদ বিলকিসের সভাপতিত্বে ও ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরীর পরিচালনায় এতে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার, সংশ্লিষ্ট চক্ষু হাসপাতালের প্রোগ্রাম অফিসার মাকসুদুল জুয়েল। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোশতানসির বিল্লাহ, ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন তালুকদার, ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র তালুকদার প্রমুখ।
এমএসএম / এমএসএম
কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান
সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ
ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ
মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না
তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে
সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার