ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-১০-২০২৬ বিকাল ৭:২৪

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাহপুর এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ইয়াকুব (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ইয়াকুব মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চর গুলগুলিয়া এলাকার আব্দুল বারেকের ছেলে। তিনি পেশায় একজন জমি ব্যবসায়ী (ল্যান্ড প্রপার্টিজ) ছিলেন বলে স্বজনেরা জানিয়েছেন।

ঢামেক হাসপাতালে নিহতের ভাই ইউসুফ জানান, তার ভাই জমিসংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। বিকেলে কেরানীগঞ্জের আবদুল্লাহপুর এলাকায় একটি জমি দেখার উদ্দেশ্যে তিনি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। যাওয়ার পথে একটি দ্রুতগতির প্রাইভেটকার তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে স্বজনেরা উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে অবহিত করা হয়েছে।

aliul / aliul

কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ

মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না

‎তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে

সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা আবেদন প্রত্যাখ্যান হ‌তে পা‌রে