ঢাকা সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

এক দিনে সর্বোচ্চ ১২৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৭-২০২১ বিকাল ৭:৪৪

দেশে এক দিনে সর্বোচ্চ ১২৩ জন এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এটি একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড। গতকাল রবিবার সকাল ৮টা থেকে আজ সোমবার (২৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তারা। সোমবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

তাদের মধ্যে ১২০ জন রাজধানীর হাসপাতালে ভর্তি হন। এরমধ্যে সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ২৬ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৯৪ জন ভর্তি হয়েছেন। অপরদিকে ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন তিনজন ডেঙ্গু রোগী।

গত শনিবার সর্বোচ্চ ১০৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। এ নিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ৪৬৮ জন। এদের মধ্যে ৪৬০ জনই ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অবশিষ্ট আটজন ঢাকার বাইরে হাসপাতালে রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ বছর ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৮০২ জন । তাদের মধ্যে ঢাকার বাইরের বাসিন্দা মাত্র ৫০ জন। এছাড়া চলতি মাসেই শনাক্ত হয় এক হাজার ৪৩০ জন। গেল জুন মাসে শনাক্তের সংখ্যা ছিল ২৭২ জন। এর আগে মে মাসে ডেঙ্গুতে আক্রান্ত রোগী ছিল ৪৩ জন।

জামান / জামান

রিদম গ্রুপ ও মানিপল হসপিটালসের চুক্তিতে বাংলাদেশ-ভারত ট্যুরিজমে নতুন গতি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হলেন অধ্যাপক নজরুল ইসলাম

এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ

হঠাৎ হামের প্রকোপ, ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

পবিত্র ঈদ উল ফিতরের ছুটির মাঝে বিএমইউ’র বহির্বিভাগে ‎পরীক্ষানিরীক্ষা সেবাসহ ৬শত ৮৫ রোগীকে চিকিৎসাসেবা প্রদান

ন্যাশনাল ইন্সটিটিউট অফ কিডনী ডিজিস এ্যান্ড ইউরোলজিতে বিশ্ব কিডনী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা মেডিকেলে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসককে মারধর, চিকিৎসা সেবা বন্ধ

পেশি যত বেশি, মস্তিষ্ক তত তরুণ : গবেষণায় নতুন তথ্য

বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন দিল ব্রাজিল

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৮৩৪ জন

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৭

জন্মসনদ থাকুক বা না থাকুক, প্রতিটি শিশুকে টিকা দিতে হবে

ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু