ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পবিপ্রবি'তে 'ম্যানেজমেন্ট ডে' উপলক্ষে ইফতার ও আলোচনা সভা


মারসিফুল আলম রিমন, পবিপ্রবি  photo মারসিফুল আলম রিমন, পবিপ্রবি
প্রকাশিত: ২৮-৩-২০২৩ দুপুর ১২:২৪

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 'ম্যানেজমেন্ট ডে' উপলক্ষে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার  (২৭ই মার্চ) বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন ডেসিমিনেশন সেন্টারে ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে উক্ত 'ম্যানেজমেন্ট ডে' এর অনুষ্ঠানসূচী পালিত হয়েছে।

ব্যবসায় প্রসাশন অনুষদের ম্যানেজমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টের অষ্টম অনুষদের শিক্ষার্থীরা উক্ত অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিবিএ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং এমবিএ ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

উক্ত অনুষ্ঠানে "ম্যানেজমেন্ট" এবং "ক্যারিয়ার ডে" নিয়ে গুরুত্বপুন বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের ম্যানেজমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টের অধ্যাপক মোঃ মমিন উদ্দিন এবং সহকারী অধ্যাপক মোঃ তারিকুল ইসলাম

অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন অধ্যাপক আবুল বাশার খান। তিনি ক্যারিয়ার গঠন নিয়ে তাঁর বক্তব্যে বলেন, মানুষের লাভ বস্তুত দু'ধরনের দৃশ্যমান এবং অদৃশ্যমান। দৃশ্যমান লাভের চেয়ে যদি অদৃশ্যমান লাভের জন্য কাজ করা হয় তবেই আমাদের ক্যারিয়ার, স্বাস্থ্য, জীপনযাপন ও সামাজিক সম্পর্ক সবকিছুই ভালো হবে। কোনো কিছুর উন্নয়ন রাতারাতি সম্ভব না, এ জন্য সময় ও পরিশ্রম দিতে হবে। উক্ত অনুষ্ঠানে সভাপতির বক্তব্য ও বিশেষ দুয়া মুনাজাত করেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মুজাহিদুল ইসলাম।  ইফতার বিতরনের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী