চাচার বাড়িতে বেড়াতে গিয়ে অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু
চাচার বাড়ি থেকে জনপ্রিয় গায়িকা তথা অভিনেত্রী সুচিস্মিতা গুরুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সম্প্রতি তিনি তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সোমবার বিকেলে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
অভিনেত্রীর চাচার বাড়ি ভারতের ওড়িশা রাজ্যের বলাঙ্গির জেলায়। সুচিস্মিতা হলেন সোনপুর জেলার বাসিন্দা। যদিও তিনি তার পরিবারের সঙ্গে বলাঙ্গির তালপালিতে থাকতেন।
এই অভিনেত্রী তথা গায়িকা একাধিক অ্যালবামে গান গেয়েছেন, কাজ করেছেন। সম্প্রতি তিনি তার সেই চাচার বাড়িতে বেড়াতে যান। সেখানেই তার মৃতদেহ পাওয়া যায়। বলাঙ্গির টাউন পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এরপর তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।
এদিকে পুলিশের পক্ষ থেকে পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। তারা জানতে চাইছেন তার এই রহস্যজনক মৃত্যুর পেছনে কোনো কারণ থাকতে পারে। কেন হঠাৎ এই অভিনেত্রী এমন পদক্ষেপ নিলেন, সেই কারণ জানার চেষ্টা করছে পুলিশ।
তবে পুলিশের প্রাথমিক ধারণা, অভিনেত্রীর সঙ্গে কারো প্রেমের সম্পর্ক ছিল। তার বাড়ির লোক সেটা মেনে নেয়নি। আর এ কারণেই এমন চরম পদক্ষেপ নিতে বাধ্য হলেন। মৃত্যুর সঠিক কারণ সেটা এখনো জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে।
এমএসএম / এমএসএম
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন