ববিতে 'সংবাদপত্রে শহীদ আবদুর রব সেরনিয়াবাত' শীর্ষক প্রদর্শণীর উদ্বোধন
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভগ্নিপতি দক্ষিণ বাংলার অবিসংবাদিত নেতা শহীদ আবদুর রব সেরনিয়াবাত'র জন্মদিন পালিত হয়েছে৷
(২৮মার্চ) দুপুর ১টায় দিনটি উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করা হয়েছে “সংবাদপত্রে শহীদ আবদুর রব সেরনিয়াবাত” শীর্ষক প্রদর্শণী। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্মারক গ্রন্থ প্রণয়ন কমিটি কর্তৃক আয়োজিত এ প্রদর্শণীর উদ্বোধন করেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত'র দৌহিত্র বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্মারক গ্রন্থ প্রণয়ন কমিটির আহবায়ক ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো.ছাদেকুল আরেফিন৷
আনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, মেয়রের সহধর্মিনী লিপি আবদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার ঘোষ পুতুল, বিশিষ্ট নাট্যজন সৈয়দ দুলাল, শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্মারবাস্থ প্রণয়ন কমিটির সদস্য-সচিব অধ্যাপক মুল যোগেন আকাশ। দুই দিনব্যাপী আয়োজিত এ প্রদর্শণীর উদ্বোধনী অনুষ্ঠানে বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সামাজিক ও সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ, সুধীজন, সাংবাদিকবৃন্দসহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিনার, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, বিভাগীয় প্রধান, লাইব্রেরিয়ান, প্রাধ্যক্ষবৃন্দ, প্রক্টর, শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্মারকগ্রন্থ প্রণয়ন কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন৷
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied