ডা. এনামুল হক টিটু
ডায়াবেটিস রোগীদের রোজা রাখায় করনীয়
মুসলমান ধর্মাবলম্বীদের কাছে রোজা যেমন পালনীয় তেমনি ডায়াবেটিস রোগে আক্রান্ত ব্যক্তিদের স্বাস্থ্য ঠিক রাখাও জরুরী ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের নিয়ম মেনে ও সময় মতো খাবার খেতে হয়। আবার ঔষধও খেতে হয় দিনের বিভিন্ন সময়ে। যার ফলে সেহরি এবং ইফতারের মধ্যে দীর্ঘসময় না খেয়ে থাকার প্রভাব পড়তে পারে শরীরে। বাংলাদেশে প্রায় ৭০ লক্ষের বেশী ডায়াবেটিসে আক্রান্ত রোগী রয়েছে।
পবিত্র মাহে রমজানে শরীর সুস্থ রাখার পাশাপাশি ডায়াবেটিস রোগীদের রোজা রাখার ক্ষেত্রে গুরত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন ইয়র্ক হাসপাতালের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এনামুল হক টিটু।
ডায়াবেটিস রোগীদের স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে তাদের রোজা পালন করা উচিত হবে কিনা কিংবা কিভাবে করতে পারবেন তার জন্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সেক্ষেত্রে চিকিৎসক ওষুধের ডোজ পরিবর্তন বা সমন্বয় করে দিতে পারেন। সেটা অনুসরণ করে রোজা রাখা যেতে পারে। ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে নিয়মকানুন মেনে রোজা রাখা যাবে।
দীর্ঘসময় না খেয়ে থাকার ফলে ডায়াবেটিক রোগীদের রক্তের সুগার অতিরিক্ত কমে গিয়ে জটিল পরিস্থিতি তৈরি হতে পারে, যাকে হাইপোগ্লাইসেমিয়া বলে। তখন প্রচুর ঘাম হয়, অনেক সময় বুক ধড়ফড় করে।
এরকম পরিস্থিতি দেখা গেলে সঙ্গে সঙ্গে শরবত বা বা মিষ্টি জাতীয় কিছু মুখে দিতে হবে। তখন রোজা ভেঙ্গে ফেলতে হবে। এজন্য ডায়াবেটিস আক্রান্ত রোগীদের সাথে মিষ্টি চকলেট রাখা উচিত।
এমএসএম / Sunny
ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪৩
হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৯২
ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪
ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৯৫৪
ডেঙ্গুতে আক্রান্ত এক লাখ ছাড়াল
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই
অক্টোবরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০
আজও ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৯৬
ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯
হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২