ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

মাড়িয়ার মৃত্যু,৭ দফা দাবিতে শেকৃবি সাধারণ শিক্ষার্থীদের অবস্থান


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ২-৪-২০২৩ দুপুর ১২:৫১

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে মাড়িয়া রহমানের আত্মহত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা নেয়া সহ ৭ দফা দাবিতে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা।

রবিবার(২ এপ্রিল) বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে হাজার হাজার শিক্ষার্থী অবস্থান কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীদের দাবি একাডেমিক হতাশা ও উন্নত চিকিৎসার ব্যবস্থা না করতে পারায় মারিয়ার মৃত্যুর কারণ। তারই প্রতিবাদে ৭ দফা দাবি সহ স্বারকলিপি আকারে উপাচার্য  বরাবর উত্থাপন করেন তারা। দাবিগুলো হলো-

১. মাড়িয়া রহমানের আত্মহত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

২. মাড়িয়ার পরিবারের সাথে সহানুভূতিশীল আচরণ স্বরূপ প্রশাসনকে এককালীন অর্থ প্রদান করতে হবে।

৩. সেশনজট এবং বি-এড দূরীকরণে ক্যারিান ব্যবস্থা চালু করতে হবে।

৪. সিটি কুইজ পরীক্ষা কমিয়ে এক সিটি ও এক ফাইনালের ব্যবস্থা করতে হবে। এ সময় এক্সাম উইক চলমান রাখতে হবে। (সকল ক্লাস বন্ধ থাকবে)

৫. ব্যবহারিক ক্লাসে যা পড়ানো হবে, শিক্ষার্থীরা তা নোট করবে এবং ব্যবহারিক খাতা হিসেবে পরীক্ষায় তা-ই জমা দিবে।

৬. শারীরিক অসুস্থতার কারণে ক্লাসে অনুপস্থিত শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণের নিয়ম শিথিল করতে হবে এবং শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের আচরণ কেমন হওয়া উচিত, তা নিয়ে সুস্পষ্ট আচরণবিধি ও নীতিমালা প্রণয়ন করতে হবে।

৭. মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে শিক্ষার্থীদের কাউন্সিলিং এর জন্য ক্লিনিকাল সাইকোলজিস্ট নিয়োগ করতে হবে।

এমএসএম / এমএসএম

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ