ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বঙ্গবাজারে আগুন : বিজিবি মোতায়েন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৪-২০২৩ দুপুর ১:৬

রাজধানীর বঙ্গবাজারে আগুনের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল  ইসলাম  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আগুন লাগার খবর পেয়ে সকাই থেকেই ঘটনাস্থলে ভিড় করছেন উৎসুক জনতা। এছাড়া ব্যবসায়ী ও তাদের স্বজনরাও উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে ঘটনাস্থলে অবস্থান করছেন। কয়েক হাজার মানুষ একসঙ্গে ভিড় করার কারণে আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার ফাইটার আলতাফ হোসেন জানান, উৎসুক জনতার জন্য কাজ করা কিছুটা কঠিন। তাদের জন্য ব্যবসায়ীরা মালামালও সরাতে পারছেন না ঠিকমতো।

পুলিশ সদস্য মাহমুদ জানান, আমরা চেষ্টা করছি উৎসুক জনতাকে সরিয়ে দিতে। তাদের জন্য কাজ করা কঠিন।

এমএসএম / এমএসএম

কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ

মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না

‎তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে

সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা আবেদন প্রত্যাখ্যান হ‌তে পা‌রে