ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নিজ বাসভবনে মধ্যরাত পর্যন্ত অবরুদ্ধ পবিপ্রবি ভিসি


মারসিফুল আলম রিমন, পবিপ্রবি  photo মারসিফুল আলম রিমন, পবিপ্রবি
প্রকাশিত: ৬-৪-২০২৩ দুপুর ৩:০

স্নাতকোত্তরে ভর্তির ক্ষেত্রে মানদণ্ড কমানোর দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) মধ্যরাত পর্যন্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্তের বাসভবন অবরুদ্ধ করে রাখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ (৬ এপ্রিল) মধ্যরাতে এ ঘটনা ঘটে।

এ আন্দোলনে এখন পর্যন্ত কয়েক দফা অবরুদ্ধ হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর । সর্বশেষ, ৫ এপ্রিল (বুধবার) রাত নয়টা থেকে  রাত ২ টা পর্যন্ত বাসভবনে অবরুদ্ধ হয়ে পড়েন তিনি। একই দিন দুপুরে ভাইস-চ্যান্সেলর সহ পবিপ্রবির শিক্ষক সমিতিকে টিএসসি ভবনে অবরুদ্ধ করে রাখে  শিক্ষার্থীরা। পরে শিক্ষক সমিতির তোপের মুখে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

পবিপ্রবি'র শিক্ষার্থী গোলাম রাব্বানী সুরিত বলেন, আমাদের বহু চেষ্টার পরে পবিপ্রবি প্রশাসন সিদ্ধান্ত নেন যে আমরা নিজ বিশ্ববিদ্যালয় থেকেই স্নাতকোত্তর সম্পন্ন করতে পারবো৷ পরবর্তিতে আবার এই সিদ্ধান্ত  পরিবর্তন করা হয়। কেনো এমন করা হলো? পূর্বের সিদ্ধান্ত আবার কার্যকর করা না হলে আমরা সাধারণ শিক্ষার্থীরা কঠোর আন্দোলনে যাব।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্তের সাথে কথা বলা হলে তিনি জানান, আন্দোলনকারীদের দাবির বিষয়টি একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নিতে হবে। তিনি আরও বলেন, এ ব্যাপারে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে তাৎক্ষণিক এই মুহূর্তে কোন সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল (রবিবার) পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ কমিটির ৫৮ তম জরুরী সভায় একাডেমিক কাউন্সিলে রিপোর্ট পেশ করার শর্তে বিশেষ বিবেচনায় শুধুমাত্র জানুয়ারি-জুন'২০২২ সেমিস্টারে স্নাতক পাশকৃত (সিজিপিএ ও জিপিএ মানদন্ড তুলে) প্রার্থীদের ভর্তির সিদ্ধান্ত গৃহীত হয়। এবং এ বিষয়ে পোস্টগ্রাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ ফজলুল হক সাক্ষ্মরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরবর্তীতে গত ৫ এপ্রিল (বুধবার) আরেকটি বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত সিদ্ধান্ত বাতিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর এমন সিন্ধান্ত উত্তপ্ত হয়ে উঠে পবিপ্রবি ক্যাম্পাস।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী