ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

১৫ দফা দাবির অগ্রগতি চাই ববি শিক্ষার্থীরা


জাকির হোসেন, ববি photo জাকির হোসেন, ববি
প্রকাশিত: ৬-৪-২০২৩ দুপুর ৪:৫৯
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের কল্যাণে পেশকৃত ১৫দফা দাবিনামার দৃশ্যমান অগ্রগতি চায় সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সাধারণ শিক্ষার্থীদের পক্ষে সুজয় শুভ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫মার্চ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) চলমান সংকটের সমাধানের লক্ষ্যে প্রক্টরের মাধ্যমে উপাচার্য বরাবর ১৫ দফা দাবি পেশ করেন শিক্ষার্থীরা।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় দাবিগুলো যৌক্তিক এবং বাস্তবায়নযোগ্য। শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করা হয় অতিদ্রুতই প্রতিটি দাবিই বাস্তবায়ন হবে। 
 
তবে, এ ঘটনার পর এক মাস অতিক্রান্ত হলেও কোন দৃশ্যমান অগ্রগতি নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই নির্লিপ্ততা শিক্ষার্থীদেরকে আহত করে। 
শিক্ষার্থীরা বলছেন, আগামীকাল থেকে লম্বা ছুটিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়। প্রশাসনের উচিত এই ছুটিকে সুযোগ হিসেবে নেয়া। ছুটি শেষে শিক্ষার্থীবান্ধব বরিশাল বিশ্ববিদ্যালয় দেখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। ১৫ দফা দাবির অগ্রগতি চায় ববি শিক্ষার্থীরা

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?