ভারতে লরিচাপায় ১৮ শ্রমিক নিহত
ভারতে লরিচাপায় কমপক্ষে ১৮ শ্রমিক নিহত এবং ২৪ জন আহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি। মঙ্গলবার গভীর রাতে উত্তরপ্রদেশে বারাবঁকীতে অযোধ্যা-লাখনৌ জাতীয় সড়কে এই মর্মান্তিক সড়ক দুর্ঘনাটি ঘটে।
পুলিশ জানায়, রাম সানেহি ঘাট থানার অদূরে বেপরোায়া গতিতে ছুটে আসা একটি লরি ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা বাসে। সেই বাসের সামনেই ফুটপাতে ঘুমাচ্ছিলেন শ্রমিকরা। তাদের ওপর দিয়েই চলে যায় লরিটি।
পুলিশ আরো জানায়, ওই বাসটি ১৪০ জন শ্রমিক নিয়ে হরিয়ানার পালওয়াল থেকে বিহার যাচ্ছিল। লাখনৌ ঢোকার ২৮ কিলোমিটার আগে জাতীয় সড়কে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বাসটিতে।
এ সময় মেরামতের জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল বাসটি। বাসে আসা শ্রমিকরা বাসের সামনে রাস্তায় ঘুমোচ্ছিলেন। সে সময়ই ঘটে এই ভয়ানক দুর্ঘটনা।
প্রীতি / প্রীতি
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
Link Copied