ঢাকা সোমবার, ১১ মে, ২০২৬

ডা. জাফরুল্লাহ গুরুতর অসুস্থ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৪-২০২৩ বিকাল ৫:১৮

গুরুতর অসুস্থ হয়ে ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। এ অবস্থায় সুস্থতা কামনা করে দেশবাসীর নিকট দোয়ার আহ্বান জানিয়েছেন তার পরিবার, গণস্বাস্থ্য কেন্দ্র ও সহযোগী সংস্থাসমূহের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।

শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা, গণমানু‌ষের বন্ধু ডা. জাফরুল্লাহ্ চৌধুরী গুরুতর অসুস্থ। তার সুস্থতা কামনায় দোয়ার আহ্বান কর‌ছি। তিনি গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ব্রি. জেনারেল ডা. মামুন মোস্তাফীর (অব:) অধীনে চিকিৎসাধীন। আমাদের বিজ্ঞ চিকিৎসকসহ দেশের স্বনামধন্য চিকিৎসকবৃন্দ তার চিকিৎসার দেখভাল করছেন। বাকিটা আল্লাহ ভরসা। এই মুহূর্তে সকলের দোয়া খুবই দরকার।

জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, শুক্রবার (৭ এপ্রিল) জুমার নামাজে দেশবাসীর নিকট আমরা দোয়া প্রার্থনা করছি। নিশ্চয়ই আল্লাহ অতীতের মতো এবারও আমাদের দোয়া কবুল করবেন। আমরা গণস্বাস্থ্য পরিবার ডা. জাফরুল্লাহ চৌধুরীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর  দোয়া কামনা করছি, আমিন।

উল্লেখ্য, ডা. জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। গত কয়েকদিন থেকে তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত।

এমএসএম / এমএসএম

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

রিদম গ্রুপ ও মানিপল হসপিটালসের চুক্তিতে বাংলাদেশ-ভারত ট্যুরিজমে নতুন গতি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হলেন অধ্যাপক নজরুল ইসলাম

এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ

হঠাৎ হামের প্রকোপ, ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

পবিত্র ঈদ উল ফিতরের ছুটির মাঝে বিএমইউ’র বহির্বিভাগে ‎পরীক্ষানিরীক্ষা সেবাসহ ৬শত ৮৫ রোগীকে চিকিৎসাসেবা প্রদান

ন্যাশনাল ইন্সটিটিউট অফ কিডনী ডিজিস এ্যান্ড ইউরোলজিতে বিশ্ব কিডনী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা মেডিকেলে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসককে মারধর, চিকিৎসা সেবা বন্ধ

পেশি যত বেশি, মস্তিষ্ক তত তরুণ : গবেষণায় নতুন তথ্য

বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন দিল ব্রাজিল

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৮৩৪ জন

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৭

জন্মসনদ থাকুক বা না থাকুক, প্রতিটি শিশুকে টিকা দিতে হবে