ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

স্কুলে অনুপস্থিত ৯৫ শিক্ষক-কর্মচারীকে শোকজ


সাদিক হাসান পলাশ photo সাদিক হাসান পলাশ
প্রকাশিত: ৭-৪-২০২৩ বিকাল ৫:২৯

অননুমোদিতভাবে স্কুলে অনুপস্থিত থাকা দেশের বিভিন্ন অঞ্চলের ৯৫ জন শিক্ষক-কর্মচারীকে শোকজ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। কোনো ঘোষণা না দিয়েই গত ফেব্রুয়ারি মাসে মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে গেলে তাদের অনুপস্থিত পাওয়া যায়। কর্মস্থলে তাদের অনুপস্থিত থাকার কারণ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে সশরীরে উপস্থিত হয়ে জানাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) এ শিক্ষক-কর্মচারীকে শোকজ নোটিশ পাঠিয়েছে অধিদপ্তর। 

অধিদপ্তর জানিয়েছে, ডিজিটাল মনিটরিং সিস্টেমের মাধ্যমে পূর্ব ঘোষণা ছাড়াই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন গিয়ে মাঠপর্যায়ের কর্মকর্তারা এ ৯৫ জন শিক্ষক-কর্মচারীকে অনুপস্থিত পেয়েছেন। অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে মাধ্যমিক উইংয়ে পাঠানো প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।   

শোকজ নোটিশে ওই ৯৫ শিক্ষককে পাঁচ কর্মদিবসের মধ্যে অননুমোদিতভাবে স্কুলে অনুপস্থিত থাকার সুস্পষ্ট কারণ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে সশরীরে উপস্থিত হয়ে জানাতে বলা হয়েছে। 

মনিটরিং কর্মকর্তারা বলেন, ডিজিটাল মনিটরিংয়ের আওতায় যেসব শিক্ষক কর্মচারীদের অনুপস্থিত পাওয়া যায় তাদের তালিকা প্রতি মাসের প্রতিবেদন আকারে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে জমা দেওয়া হয়। মার্চ মাসের প্রতিবেদনও প্রায় প্রস্তুত। 

এমএসএম / এমএসএম

পবিপ্রবির শিক্ষার্থীকে মারধর-ছাত্রী হেনস্তা, স্থানীয়দের বিরুদ্ধে মামলা

বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উপলক্ষে ইউএপিতে দেশের বিশিষ্ট ফার্মাসিস্টদের সম্মাননা

নিরাপদ খাদ্য নিশ্চিতে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধের আহ্বান পবিপ্রবি উপাচার্যের

ডিআইইউতে নিষিদ্ধ ছাত্রলীগের সম্পৃক্ততা প্রমাণিত হলে বহিষ্কার করার দাবি, উপাচার্যকে স্মারকলিপি

কুবির নজরুল হলে ড্রেন অব্যবস্থাপনা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ফার্মাসিস্ট দিবস পালিত

যশোর পলিটেকনিকে ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রশিবিরের হেল্প ডেস্ক

শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থীকে বিশেষ অনুদান দেবে মন্ত্রণালয়

বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষা টেকসই উন্নয়নের চালিকাশক্তি

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক

‎১৮তম বিজেএসে সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ে নীলফামারী জেলা ছাত্রকল্যাণ সমিতির আত্মপ্রকাশ ও নবীনবরণ

জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার শিক্ষার্থী