সার্ভার সমস্যায় ভোগান্তিতে ট্রেনের টিকেট প্রত্যাশীরা
সার্ভার সমস্যার কারণে ভোগান্তিতে পড়েছেন ট্রেনের ঈদের টিকেট প্রত্যাশীরা। শনিবার সকাল থেকে এ নিয়ে বিভিন্ন অভিযোগ করছেন তারা। বাংলাদেশ রেলওয়ে ফ্যান গ্রুপ’ নামের প্রায় দুই লাখ সদস্যের একটি ফেসবুক গ্রুপে বেশ কয়েকজন এ বিষয়ে অভিযোগ জানিয়েছেন।
আশিক মাহমুদ নামের একজন টিকেট প্রত্যাশী বলেন, সকাল ৮টা থেকে চেষ্টা করছি। এখন ১২টা বাজে। ২ মোবাইল ১ ল্যাপটপ দিয়ে চেষ্টা করে যাচ্ছি, তারপরেও লগইন করতে পারছি না।
একই অভিযোগ জানান এফ আই মিলন নামের আরেকজন টিকেট প্রত্যাশী। তিনি বলেন, এখন পর্যন্ত লগই করতে পারিনি। মোহাম্মদ হৃদয় নামে এক টিকেট প্রত্যাশী বলেন, আজ টিকেট কাটতে গিয়ে যে দুইটা সমস্যা বেশি দেখা দিচ্ছে তা হচ্ছে সার্ভারে লগইন করা যায় না। আর সিট সিলেক্টিংয়ে ডান্সিং করে। এখন কথা হচ্ছে সার্ভার নাকি যথেষ্ট শক্তিশালী করা হয়েছে। তাহলে লগই করা যাচ্ছে না কেন? কোথায় গেল সার্ভার ক্যাপাবিলিটি?
এ বিষয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, প্রথম মিনিটে অতিরিক্ত ভিজিটর প্রবেশ করায় সার্ভারে এ সমস্যা দেখা দিয়েছে। তার দাবি, আজকে প্রথম মিনিটে মোট ১৩ লাখ ভিজিটর ওয়েবসাইটে প্রবেশ করেছে।
শুক্রবা সকাল থেকে শুরু হয়েছে ঈদের অগ্রিম টিকিট বিক্রি। এবার ট্রেনের শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। আর যাত্রা শুরুর ১০ দিন আগে থেকে কেনা যাচ্ছে ট্রেনের টিকিট। রেলের টিকিট বিক্রির দায়িত্বে থাকা সহজ ডটকম প্রতি মিনিটে বিক্রি করতে সক্ষম ৮ হাজার টিকিট। একসঙ্গে ১০ লাখ লোক তাদের সাইটে প্রবেশ করতে পারবে বলেও জানিয়েছিল তারা।
এমএসএম / এমএসএম
কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান
সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ
ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ
মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না
তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে
সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার