উন্নতি নেই ডা. জাফরুল্লাহর, জরুরি বৈঠকে মেডিকেল বোর্ড
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তিনদিনেও আশানুরূপ কোনও উন্নতি হয়নি বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি এবং মানবতার ফেরিওয়ালা খ্যাত ডা. জাফরুল্লাহ চৌধুরীর। এই অবস্থায় জরুরি বৈঠকে বসেছে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড।
রোববার (৯ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেছেন মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়কারী অধ্যাপক বি. জেনারেল (অব.) ডা. মামুন মোস্তাফী।
তিনি জানান, ডা. জাফরুল্লাহ চৌধুরীর শাররিক অবস্থা গত তিন দিনে তেমন কোনও উন্নতি হয়নি। এই অবস্থায় তার চিকিৎসায় আজ দুপুর ১২টা থেকে দেড়টা মিনিট পর্যন্ত গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসা বিশেষজ্ঞদের নিয়ে মেডিকেল বোর্ডের জরুরি বৈঠক করা হয়। মেডিকেল বোর্ডে কিডনি, মেডিসিন, ভাসকুলার সার্জন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, ইনটেনসিভিস্ট চিকিৎসা বিশেষজ্ঞদের রাখা হয়েছে।
বৈঠক শেষে মেডিকেল বোর্ডের চিকিৎকরা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা দেন।
গতকাল গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডা. জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। গত ৫ এপ্রিল থেকে তিনি গুরুতর অসুস্থ এবং গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডা. জাফরুল্লাহ কিডনি ফেইলিউর, লিভারের সমস্যা, হার্টের সমস্যাসহ সেপটিসেমিয়ায় আক্রান্ত। শরীরে অক্সিজেন স্যাচুরেশন ও ব্লাড পেশার কমে যাওয়ার কারণে দুই দিন থেকে বিশেষ কিছু ওষুধ দেওয়া হচ্ছে তাকে। তার অবস্থা ক্রিটিক্যাল, তবে স্থিতিশিল।
তিনি গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের প্রধান ব্রি. জেনারেল (অব.) অধ্যাপক ডা. মামুন মোস্তাফীর অধীনে চিকিৎসাধীন রয়েছেন।
এমএসএম / এমএসএম
হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর
রিদম গ্রুপ ও মানিপল হসপিটালসের চুক্তিতে বাংলাদেশ-ভারত ট্যুরিজমে নতুন গতি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হলেন অধ্যাপক নজরুল ইসলাম
এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ
হঠাৎ হামের প্রকোপ, ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি
পবিত্র ঈদ উল ফিতরের ছুটির মাঝে বিএমইউ’র বহির্বিভাগে পরীক্ষানিরীক্ষা সেবাসহ ৬শত ৮৫ রোগীকে চিকিৎসাসেবা প্রদান
ন্যাশনাল ইন্সটিটিউট অফ কিডনী ডিজিস এ্যান্ড ইউরোলজিতে বিশ্ব কিডনী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
ঢাকা মেডিকেলে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসককে মারধর, চিকিৎসা সেবা বন্ধ
পেশি যত বেশি, মস্তিষ্ক তত তরুণ : গবেষণায় নতুন তথ্য
বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন দিল ব্রাজিল
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৮৩৪ জন
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৭