ক্যাপিটলে দাঙ্গার লোমহর্ষক বর্ণনা দিলেন পুলিশ সদস্যরা
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের হামলার লোমহর্ষক বর্ণনা দিয়েছেন সেখানে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যরা। ওই হামলার তদন্তে গঠিত মার্কিন কংগ্রেশনাল কমিটির কাছে তারা তাদের বিরূপ অভিজ্ঞতার কথা তুলে ধরেন। বুধবার বিবিসি এ খবর জানায়।
যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে গত ৬ জানুয়ারি ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন ওই হামলার ঘটনায় যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, তা ইতোমধ্যে কাজ শুরু করেছে। ওই সময়ে দায়িত্ব পালন করা এক পুলিশ কর্মকর্তা তদন্ত কমিটিকে বলেন, ঘটনাকালে উগ্র হামলাকারীরা (ট্রাম্প সমর্থক) তাকে হত্যা করতে পারে, এমন শঙ্কায় ছিলেন তিনি। কংগ্রেশনাল কমিটিকে কাঁদতে কাঁদতে পুলিশ কর্মকর্তা এক্যুইলিনো গোনেল বলেন, ‘এভাবেই আমি মারা যাচ্ছিলাম।’
হ্যারি ডান নামের এক কৃষ্ণাঙ্গ পুলিশ কর্মকর্তা তদন্তকারীদের বলেন, তিনি বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছিলেন। জানা যায়, ওই হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ ৫ জন নিহত হয়েছিলেন; গ্রেপ্তার করা হয়েছিল ৫৩৫ জনকে। অভিযোগ রয়েছে, হামলা চালানোর উস্কানি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এর জেরে প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বারের মতো অভিশংসিতও হয়েছিলেন তিনি।
প্রীতি / প্রীতি
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক