শুরু হচ্ছে আইসিটি বিভাগ-চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড-২০২২
তৃতীয় বারের মতো শুরু হচ্ছে ‘আইসিটি বিভাগ-চ্যানেল আই “ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২২ এর আবেদন গ্রহণ। সম্মাননায় পৃষ্ঠপোষকতা করছে আইসটি বিভাগের এটুআই, স্টার্টআপ বাংলাদেশ, আইডিয়া ও এজ প্রকল্প। আগামী জুন ২০২৩ পর্যন্ত ২১ ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন পুরস্কার প্রত্যাশীরা।
আজ তেজগাঁওয়ে চ্যানেল আই হাউজে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন “ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড কমিটির প্রধান এবং চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। তিনি আরও জানান আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে আইসিটি-চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড এর গালা ইভেন্ট।
সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ উপলক্ষ্যে পলক বলেন, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ও অ্যাপল প্লাস বিনোদনের ধারণাকে পুরোটাই বদলে দিয়েছে। তাই বাংলাদেশও এক্ষেত্রে পিছিয়ে থাকবে না। দেশের গণ্ডি পেরিয়ে কনটেন্ট নির্ভর ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’ বিশ্ব জয় করবে। এ জন্য আইসিটি বিভাগের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেন তিনি। দ্বিতীয় বারের এই আয়োজনের পৃষ্ঠপোষক হিসেবে চ্যানেল আই-কে মেটাভার্সে পরিণত করারও আহবান জানান তিনি।প্রতিমন্ত্রী আরো বলেন, এখন মুভিতে প্রযুক্তি ব্যবহার বেশি হয়। সেই জায়গাটায় আমরা যেতে চাই। এরইমধ্যে আইসিটি বিভাগ থেকে আমরা “মুজিব আমার পিতা” অ্যানেমেশন মুভি তৈরি করেছি। এতে মাত্র ৪৮ মিনিটে বঙ্গবন্ধুর জীবনী তুলে ধরা হয়েছে। এখন আমরা স্মার্টআপ বাংলাদেশ থেকে নিজেরাও একটা ওটিটি প্লাটফর্ম তৈরি করছি বলে তিনি জানান।
তরুণদের সৃজনশীল মেধার বিকাশ ঘটাতেই এই আয়োজন উল্লেখ করে জুনাইদ আহমেদ পলক বলেন, স্মার্ট বাংলাদেশে আমাদের সরকার হবে পেপারলেস ও অ্যাকাউন্টেবল। আর ২০৪১ সালের মধ্যে আন্তর্ভূক্তিমূলক স্মার্ট সমাজ গড়ে তুলতে হলে বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব; সাংস্কৃতিক বিপ্লবকে সফল করতে হবে। সেক্ষেত্রে এই অ্যাওয়ার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিচারক প্যানেল প্রধান ও নাট্যজন আতাউর রহমান।
এমএসএম / এমএসএম
কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান
সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ
ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ
মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না
তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে
সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার