ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

শেকৃবি সাহিত্য সংসদের নতুন কমিটি গঠন


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ১১-৪-২০২৩ দুপুর ৪:৫১

'স্বপ্ন শব্দ সংকল্প সৃষ্টি’ এ স্লোগান ধারণ করে এগিয়ে চলা সংগঠন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) সাহিত্য সংসদের ৩৩ সদস্য বিশিষ্ট ২০২২-২৩ বর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। একবছর মেয়াদী এই কমিটিতে কামরুল ইসলাম সজল  সভাপতি ও যাবিন তাসমিন মারিয়া সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার  দুপুরে আনুষ্ঠানিক ভাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ও সাহিত্য সংসদের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন এ কমিটি ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয়ের  অধ্যাপক ড. আনিসুর রহমান, সহযোগী অধ্যাপক ড. ছাবেরা ইয়াছমি, মো ওলী আহাদ সোতু ও সাবরিনা ইয়াসমিন চৌধুরী  নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

৩৩ সদস্য বিশিষ্ট এ কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি কাজী নাফিজ সোয়াদ, সাদিয়া আফরিন,  যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অন্তু, অর্পিতা বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সিফাত হোসেন,  সহ সাংগঠনিক সম্পাদক সিয়াম আহমেদ, রাকিবুল ইসলাম সিয়াম, গ্রন্থাগার সম্পাদক তাসফিয়া ইসলাম প্রত্যাশা, সহ গ্রন্থাগার সম্পাদক  আরিফ খান, মোরশেদা রহমান বুশরা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম সিয়াম, দপ্তর সম্পাদক ফাহমিদা আক্তার, অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদৌস সৌরভি, সাহিত্য সম্পাদক মো. জুলফিকার আলী, সহ সাহিত্য সম্পাদক খাদিজা হক, তাসফিয়া ইসলাম লাবণ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক তাসমিয়া রহমান, ফারহানা রহমান দৃষ্টি, সংস্কৃতি ও সমাজকল্যাণ সম্পাদক মেহেদী হাসান আকাশ, প্রিয়ন্তিকা বিশ্বাস রিচি, নারী বিষয়ক সম্পাদক মাসরেকা খান প্রাপ্তি, কর্মশালা ও যোগাযোগ সম্পাদক সাকিফ আহম্মেদ রিশাদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক খাইরুল ইসলাম, কার্যকরী সদস্য মোসা: আনসারী খাতুন এ্যানি, শাহীন আলম, মো: রাকিব হাসান, আরিফুল ইসলাম হিমু, নাজমুন নাহার, নুরুজ্জামান নূরেক,গোলাম কিবরিয়া পিয়াস, সুজন কুমার।

নব-নির্বাচিত কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া ,  কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম , শেকৃবি সাহিত্য সংসদের মডারেটর ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক  অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন।

এমএসএম / এমএসএম

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ