গতকাল থেকে চোখ খোলেননি জাফরুল্লাহ, অবস্থা সংকটাপন্ন
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।
জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়কারী ব্রি. জেনারেল (অব.) ডা. মামুন মোস্তাফীর বরাত দিয়ে তিনি জানান, ডা. জাফরুল্লাহ চৌধুরীর পরিস্থিতি খুবই সংকটাপন্ন। আগে চোখ খুললেও গতকাল থেকে চোখ খুলছেন না। গতকাল তাকে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
জাহাঙ্গীর আলম বলেন, জাফরুল্লাহ চৌধুরী কিডনি ফেইলিউর, লিভারের সমস্যা, হার্টের সমস্যাসহ সেপটিসেমিয়ায় আক্রান্ত। শরীরে অক্সিজেন স্যাচুরেশন ও ব্লাড প্রেশার কমে গিয়েছে। গণস্বাস্থ্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।
ডা. জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। গত ৫ এপ্রিল থেকে তিনি গুরুতর অসুস্থ।
রক্তে ইনফেকশন, সাড়া মিলছে ওষুধে
এদিকে জাফরুল্লাহ চৌধুরীর রক্তে ইনফেকশন পাওয়া গেছে। তবে তাকে যে ওষুধ দেওয়া হচ্ছে তাতে সাড়া মিলছে বলে জানিয়েছেন মামুন মোস্তাফী।
বিকেলে গণস্বাস্থ্য কেন্দ্র থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়েছে,দুপুর সোয়া ২টায় জাফরুল্লাহর কিডনির ডায়ালাইসিস শুরু হয়েছে, সাথে চলছে অন্যান্য চিকিৎসা। তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে এখনও ভেন্টিলেশনে আছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতির জন্য প্রতিদিনের মতো আজ সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত মেডিকেল বোর্ডের সভা হয়।
এমএসএম / এমএসএম
বর্ষাকালের অসুখ-বিসুখ
স্বল্প টাকার এক কিটেই বদলে যেতে পারে হাম মোকাবিলা
মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ
আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি
আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে
আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল
হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর
রিদম গ্রুপ ও মানিপল হসপিটালসের চুক্তিতে বাংলাদেশ-ভারত ট্যুরিজমে নতুন গতি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হলেন অধ্যাপক নজরুল ইসলাম
এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ
হঠাৎ হামের প্রকোপ, ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি
পবিত্র ঈদ উল ফিতরের ছুটির মাঝে বিএমইউ’র বহির্বিভাগে পরীক্ষানিরীক্ষা সেবাসহ ৬শত ৮৫ রোগীকে চিকিৎসাসেবা প্রদান