হুমকিতে উদ্বিগ্ন নয় ঢাবি, যথাসময়ে হচ্ছে মঙ্গল শোভাযাত্রা
আসন্ন পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় হামলার হুমকির ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উদ্বিগ্ন নয় এবং যথাসময়েই তা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নববর্ষ উদযাপন আয়োজক কমিটি।
বুধবার (১২ এপ্রিল) বিকেলে বাংলা নববর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং শৃঙ্খলা উপকমিটির সদস্য সচিব সহকারী প্রক্টর অধ্যাপক ড. লিটন কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, আমরা এসব হুমকি নিয়ে চিন্তিত না। এর জন্য বাড়তি কিছু করারও নাই। বিশ্ববিদ্যালয়ের পূর্ব-সিদ্ধান্ত অনুযায়ী যথাসময়ে উৎসবমুখর পরিবেশে সব ধর্ম-বর্ণ ও মতের মানুষ এ অসাম্প্রদায়িক উৎসবে ব্যাপক হারে অংশগ্রহণ করবে বলে আমরা আশাবাদী। আমাদের প্রস্তুতি প্রায় সম্পন্ন। আগামীকাল বিকেলে আবারো আমি পরিদর্শনে যাব।
অধ্যাপক ড. লিটন কুমার সাহা বলেন, হুমকির বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। এটা নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। যথাসময়ে উৎসবমুখর পরিবেশে মঙ্গল শোভাযাত্রাসহ নববর্ষ উদযাপন করা হবে।
এর আগে মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সামনে মঙ্গল শোভাযাত্রায় হামলার হুমকি সংবলিত একটি চিরকুট পাওয়া গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবতাহী রহমান নামে এক শিক্ষার্থী এ চিরকুটটি পান। চিরকুটে বলা হয়েছে, ‘মঙ্গল শোভাযাত্রা কাজটা শিরকের। এখানে এসে ক্ষতি কর না তোমাদের। হামলা হতে পারে এনি টাইম। ওই দিনের দাজ্জালি বাহিনী পাবে না টের মোদের।’
এ ঘটনায় আজ (১২ এপ্রিল) সকালে ওই শিক্ষার্থী শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে 'বরিষ ধরা-মাঝে শান্তির বারি' প্রতিপাদ্য নিয়ে এ বছর মঙ্গল শোভাযাত্রা চারুকলা অনুষদ থেকে সকাল ৯টায় বের করা হবে। মঙ্গল শোভাযাত্রা শাহবাগ মোড় হয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হবে।
পহেলা বৈশাখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের মুখোশ পরা এবং ব্যাগ বহন করা যাবে না। তবে চারুকলা অনুষদ কর্তৃক প্রস্তুতকৃত মুখোশ হাতে নিয়ে প্রদর্শন করা যাবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভুভুজিলা বাঁশি বাজানো ও বিক্রি করা থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান
সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ
ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ
মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না
তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে
সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার