ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

অসহায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করল 'আলোকিত মানুষ'


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ১২-৪-২০২৩ রাত ৯:৩৬

ঈদ আনন্দ ছড়িয়ে দিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন জামা উপহার এবং সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত মানুষ’। বুধবার (১২এপ্রিল) দুপুরে শেকৃবি পতাকা স্ট্যান্ডে এই ঈদসামগ্রী বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোঃ শহীদুর রশীদ ভূইয়া , ট্রেজারার অধ্যাপক ড নজরুল ইসলাম, ডেভেলপমেন্ট এবং প্রোবার্টী বিভাগের সহযোগী অধ্যাপক ফাতেমা সরকার, আলোকিত মানুষ সংগঠনের চিফ মডারেটর প্রফেসর ড. কে বি এম সাইফুল ইসলাম, আলোকিত মানুষ সংগঠনের সভাপতি মো. রায়হান কবির মুন্না , সাধারণ সম্পাদক মো. উসমান গণি - সহ সংগঠনের সংগঠনের উপদেষ্টা কমিটির সদস্য এবং সম্মানিত সদস্যবৃন্দ। 
এ বছর ৭০টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়। ঈদসামগ্রী হিসেবে ছিল- ১ কেজি পোলাউয়ের চাল, ১ কেজি চিনি, ২ মিনি প্যাক দুধ এবং ২ প্যাকেট সেমাই। এ সময় প্রায় অর্ধশত সুবিধাবঞ্চিত শিশুর মাঝে নতুন কাপড় বিতরণ করে সংগঠনটি। 

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শহীদুর রশীদ ভূইয়া বলেন, এধরনের মহৎ কাজে উপস্থিত থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আলোকিত মানুষ এর এমন মহৎ উদ্যোগ অব্যাহত থাকুক। আগামী বছর থেকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও আরও বড় পরিসরে ভাসমান এবং ছিন্নমূল মানুষগুলোর সহযোগিতায় আমরা এগিয়ে আসতে চাই।

শেকৃবির 'আলোকিত মানুষ'-এর সভাপতি রায়হান কবির মুন্না বলেন, ‘মানবতার সেবায় আর্তের পাশে' স্লোগানকে সামনে রেখে মানবসেবা করাই আমাদের মূল লক্ষ্য। ঈদ মানেই আনন্দ কিন্তু আমাদের আশপাশে এমন কিছু মানুষ আছে যারা এই ঈদে আনন্দ করতে পারে না। তাদের একটু আনন্দ দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আশা রাখি ভবিষ্যতেও আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

পবিপ্রবির ছয়টি স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে ছিনতাইয়ের শিকার এক শিক্ষার্থী

কুবির নতুন সহকারী প্রক্টর মঞ্জুর হোসেন ও হালিমা আক্তার

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

‎ওয়ালটন হাইটেক শিল্প পরিদর্শনে জাককানইবি শিক্ষার্থীরা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পাবিপ্রবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ

খালেদা জিয়ার নাম থাকায় বদলে যায় বিশ্ববিদ্যালয়ের নকশা

চবির চাঁদপুর জেলা স্টুডেন্টস’ এ্যাসোসিয়েশনের নতুন সভাপতি বোরহান, সম্পাদক রাকিব

কুবিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গাউসিয়া কমিটির স্বাগত র‍্যালি

জাতীয় স্মৃতিসৌধে শপথ নিলেন গণ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা

গণ বিশ্ববিদ্যালয়ে বিএমবি বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

পবিপ্রবির বিজয়-২৪ হলে র‍্যাগিং, হাসপাতালে নবীন শিক্ষার্থী

স্কুলছাত্রীকে অপহরণের দায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আটক ২