জঙ্গি হুমকি না, আতঙ্ক ছড়াতে চিরকুট : র্যাব ডিজি
মঙ্গল শোভাযাত্রা বন্ধে উড়ো চিঠিটি আসলে কোনো জঙ্গি সংগঠনের হুমকি নয়, বরং আতঙ্ক ছড়াতে তৃতীয় কোনো ব্যক্তি এটা করেছেন বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনার বটমূলে পয়লা বৈশাখ উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, পয়লা বৈশাখ উপলক্ষ্যে সুনির্দিষ্ট জঙ্গি হামলার কোনো তথ্য নেই। মঙ্গল শোভাযাত্রা বন্ধে উড়ো চিঠিটি আসলে কোনো জঙ্গি সংগঠনের হুমকি নয়, বরং আতঙ্ক ছড়াতে তৃতীয় কোনো ব্যক্তি এটা করেছেন।
র্যাব ডিজি বলেন, পয়লা বৈশাখের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে র্যাবের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলা নববর্ষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে র্যাবের গোয়েন্দা নজরদারি রাখা হয়েছে। এছাড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সারাদেশে র্যাবের সব ব্যাটালিয়নসহ নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়ন রয়েছে। রাজধানীর টিএসসি, শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান ও রমনা বটমূলসহ যেসব এলাকায় বর্ষবরণের অনুষ্ঠান হবে সেসব এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে টহল, চেকপোস্ট ও অবজারভেশন পোস্টসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে র্যাবের বম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডের মাধ্যমে সুইপিং করা হবে। এছাড়া যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার জন্য বম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রস্তুত রয়েছে। সারাদেশে নববর্ষ উদযাপন উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের স্ট্রাইকিং রিজার্ভ, মোটরসাইকেল পেট্রোল, বোট পেট্রোল ও সিসিটিভি মনিটরিং অব্যাহত রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র্যাবের রিজার্ভ ফোর্স মোতায়েন রয়েছেন। এছাড়া যেকোনো হামলার ঘটনা মোকাবিলায় র্যাবের স্পেশাল কমান্ডো টিম প্রস্তুত রয়েছে। নাশকতার যেকোনো ঘটনা মোকাবিলায় র্যাবের টহল টিম ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি করা হচ্ছে।
তিনি আরও বলেন, বাংলা নববর্ষ উপলক্ষ্যে সুনির্দিষ্ট কোনো জঙ্গি হামলার তথ্য নেই। তারপরও আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং বাড়ানোর মাধ্যমে জঙ্গিদের যেকোনো নাশকতার পরিকল্পনা নস্যাৎ করতে আমরা প্রস্তুত রয়েছি। ভার্চুয়াল জগতে নববর্ষকে কেন্দ্র করে যেকোনো গুজব ঠেকাতে আমাদের সাইবার মনিটরিং অব্যাহত রয়েছে। নববর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠানে আসা নারীদের ইভটিজিং করার ঘটনা প্রতিরোধে র্যাবের বিশেষ ব্যবস্থা রয়েছে।
নববর্ষের উদযাপন বন্ধে হুমকির চিঠির বিষয়ে র্যাব ডিজি বলেন, চিরকুটটি আমি দেখেছি ও পড়েছি। এটা মানুষের মনে আত্ঙ্ক তৈরি করার জন্য তৃতীয় কোনো পক্ষ এই কাজ করেছে। এটা আসলে কোনো জঙ্গির হুমকির ঘটনা না। তারপরেও আমরা সতর্ক রয়েছি। এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। এটা কোনো জঙ্গি সংগঠনের কাজ না।
এই চিঠির রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই বলেও তিনি জানান।
এমএসএম / এমএসএম
কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান
সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ
ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ
মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না
তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে
সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার