ঢাকা শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের কাজ শেষ হবে নভেম্বরে: কাদের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৪-২০২৩ দুপুর ৩:২০

আগামী নভেম্বরে রাজধানীর মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের কাজ শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) মন্ত্রণালয়ে নিজ দপ্তরে ময়মনসিংহের কেওয়াটখালি সেতু নির্মাণ প্রকল্পের পরমর্শক সেবা সংক্রান্ত চুক্তি অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আপনারা শুনেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থসচিব ফাতিমা ইয়াসমিন ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের উপস্থিতিতে পদ্মা সেতু থেকে ৩১৬ কোটি টাকা আমরা রিটার্ন দিয়েছি। যেটা বাংলাদেশে বিরল ব্যাপার। আমরা এই প্রথম রিটার্ন দিয়েছি, জুন মাসে আমরা দ্বিতীয় কিস্তিও সমপরিমাণ অর্থ দেবো। সেভাবে প্রধানমন্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছি।

তিনি বলেন, আমাদের মেট্রোরেলের (এমআরটি লাইন-৬) কাজ দ্রুত এগিয়ে চলছে। মতিঝিল পর্যন্ত প্রায় হয়ে গেছে। কাজ শেষ পর্যায়ে। আমরা আগামী নভেম্বর নাগাদ মতিঝিল পর্যন্ত উদ্বোধন করতে পারবো। এমআরটি লাইন-৬ এর কাজ এবছরই শেষ করতে পারবো। সেটা আমরা আশা করছি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, এ অর্থ বছরেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ তেজগাঁও পর্যন্ত শেষ করতে পারবো। সে লক্ষ্যে আমাদের কাজ এগিয়ে চলছে। পহেলা বৈশাখে বাঙালি জাতিকে আরও একটি সুখবর দিতে চাই। সেটি হচ্ছে, আগামী জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিনে আরও শত সেতু নির্মাণ কাজ উদ্বোধন করবেন। আগামী জুনে ১০০ সেতুর নির্মাণকাজ উদ্বোধন করতে পারবো।

কাদের বলেন, নভেম্বর নাগাদ ঢাকা শহরে বিআরটিসির বহরে ১০০ ডাবল ডেকার এসি বাস যুক্ত হবে। এ ইলেকট্রিক বাসগুলো প্রথমে সিটি সার্ভিস হিসেবে চলবে। নভেম্বরের মধ্যেই বাসের প্রথম চালান পাবো বলে আশা করছি।

তিনি বলেন, বিআরটিসির ১০০টি ডাবল ডেকারের মধ্যে ৮০টি ঢাকায় ও ২০টি চট্টগ্রামে চালু করা হবে। পরে অন্য বিভাগীয় শহরগুলোতেও সিটি সার্ভিস চালু করবো। তারপর যাবো জেলা পর্যায়ে।

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, নির্বাচন কিভাবে হবে, সেটি নির্বাচন কমিশনের এখতিয়ার। আমাদের দল নির্বাচনে অংশ নেবে। ১৫ এপ্রিল আমাদের মনোনয়ন বোর্ডের বৈঠক আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন। সেদিন আমরা পাঁচ সিটি, পাঁচ পৌরসভা ও এক উপজেলার নির্বাচনের শিডিউল নিশ্চিত করবো।

এমএসএম / এমএসএম

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে

সরকারের বহুমুখী উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরলেন তথ্যমন্ত্রী

আরও তিন দিনের ছুটিতে ঈদ শেষে ঢাকায় ফেরার চাপ কম

মাসুদ উদ্দিন চৌধুরীকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন

ভয়াল ২৫ মার্চ আজ, জাতীয় গণহত্যা দিবস

যে কারণে দেশ ছাড়লেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক

পুলিশের সহযোগিতায় বন্ধ করে দেয়া হয় ‘নবীন পাঞ্জাবি’র শো-রুম

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টির সাপোর্টে ১০ লাখ টাকার ঋণ দেওয়ার নির্দেশ

জ্বালা‌নিতে অ‌তি‌রিক্ত অর্থ খরচের কথা আইএমএফকে জা‌নিয়েছে বাংলাদেশ

আসাদগেট-শ্যামলীতে সব ক্লিনিক পরিদর্শন, অনিয়মে ছাড় নয় : স্বাস্থ্যমন্ত্রী