কোম্পানীগঞ্জে প্রেসক্লাবের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে,প্রেসক্লাব কোম্পানীগঞ্জের আয়োজনে পথচারী রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ১৩ এপ্রিল বিকেল সাড়ে ৫ টার পর থেকে বসুরহাট বাজারের প্রেসক্লাবের সামনের সড়কে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,প্রেসক্লাব কোম্পানীগঞ্জের সভাপতি হাসান ইমাম রাসেল,সিরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নুর উদ্দিন খাজা,দৈনিক গণমুক্তি পত্রিকার প্রতিনিধি ইমাম হোসেন খাঁন,দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি আবদুর রহিম,দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি কামরুল হাসান রুবেল, দৈনিক ভোরের পাতা পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি শাহাদাত হোসেন, দৈনিক সংবাদ কণিকা পত্রিকার প্রতিনিধি নুর নবী রাকিব প্রমূখ।
ইফতার বিতরণ শেষে প্রেসক্লাব কোম্পানীগঞ্জের সভাপতি হাসান ইমাম রাসেল বলেন, এই নিয়ম আমাদের গত ১০ বছর যাবত চলছে, ভবিষ্যতেও এই নিয়ম ধারাবাহিক ভাবে চলমান থাকবে।
এই বছর আজকে আমাদের প্রথম প্রোগ্রাম বাকি দিন গুলোতেও বসুরহাট বাজারের বিভিন্ন স্থানে এই ইফতার বিতরণের কাজ চলমান থাকবে।
এমএসএম / এমএসএম
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে
ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩
সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে চিঠি
ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার
ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা
যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত
কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
দুর্গাপূজায় অপ্রয়োজনীয় আলোকসজ্জা-উচ্চ শব্দে মাইক নিষিদ্ধ করতে নির্দেশনা
Link Copied