ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নানা আয়োজনে পবিপ্রবি'তে নববর্ষ উদযাপন


মারসিফুল আলম রিমন, পবিপ্রবি  photo মারসিফুল আলম রিমন, পবিপ্রবি
প্রকাশিত: ১৪-৪-২০২৩ দুপুর ১:৪৬

জীর্ণ, অশুভ, অসুন্দর সব কিছু পিছনে ফেলে নতুনের কেতন উড়িয়ে বাংলা ১৪৩০ কে বরণ করে নিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। চৈত্রসংক্রান্তির মাধ্যমে ১৪২৯ বঙ্গাব্দকে বিদায় জানিয়ে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হয়েছে নতুন বছর ১৪৩০ বঙ্গাব্দ। 

শুক্রবার (১৪ এপ্রিল) বাংলা পহেলা বৈশাখ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয় “ঐ নতুনের কেতন উড়ে কাল-বৈশাখীর ঝড়” শ্লোগানকে সামনে রেখে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদ্যাপন করেছে। সকাল ৯ টায় বের হয় মঙ্গল শোভাযাত্রা।  বর্ণিল মঙ্গল শোভাযাত্রাটি  বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে কৃষি অনুষদে ফিরে আসে। শোভাযাত্রা শেষে আয়োজন করা হয় আলোচনা অনুষ্ঠান। 

নববর্ষ উৎযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ ফজলুর হকের সভাপতিত্বে ও উৎযাপন কমিটির সদস্য সচিব সহকারী অধ্যাপক মোঃ তারিকুল ইসলামের সঞ্চালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য   অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত ও আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, রেজিস্ট্রার প্রফেসর ড. সন্তোষ কুমার বসু সহ  অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।  এছাড়াও উপস্থিত  ছিলেন সৃজনী বিদ্যানিকেতন স্কুলের শিক্ষক শিক্ষার্থী। 

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী