ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

তিন ডোজ টিকা নেয়া ওমর ফারুক বিএসএমএমইউতে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-৭-২০২১ দুপুর ১২:১৬

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শেখ ফজিলাতুন্নেছা কনভেনশন সেন্টারে তিন ডোজ করোনার টিকা গ্রহণকারী দাবিদার নারায়ণগঞ্জের সেই আলোচিত যুবক ওমর ফারুক বর্তমানে বিএসএমএমইউর মেডিসিন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। সম্পূর্ণ সুস্থ আছেন তিনি। টিকা নেয়ার পর তার জ্বর, সর্দি, কাশি কিংবা অন্য কোনো সমস্যা দেখা দেয়নি। ওমর ফারুক আদৌ টিকার তিন ডোজ নিয়েছেন কি-না তা খতিয়ে দেখতে মেডিসিন বিভাগের একজন অধ্যাপকের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিএসএমএমইউ উপাচার্য এবং তিনি বৃহস্পতিবার সকালেও ওমর ফারুকের সঙ্গে কথা বলেছেন। তিন ডোজ টিকা নেয়ার কথা বললেও তার হাতে কোনো চিহ্ন নেই। সাধারণত এক ডোজ টিকা নিলেই সামান্য জ্বর, সর্দি কিংবা কাশি হতে পারে। কিন্তু তার ভাষ্য অনুযায়ী তিন ডোজ দিয়ে টিকা নেয়ার পরও তার কোনো ধরনের জ্বর-সর্দি-কাশি নেই। ওমর ফারুক নামের এই যুবক মানসিকভাবে বিকারগ্রস্ত কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। এ কারণে তিন সদস্যের কমিটিতে একজন মানসিক বিশেষজ্ঞ রয়েছেন।

সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে নারায়ণগঞ্জের বাসিন্দা ওমর ফারুক বিএসএমএমইউ কনভেনশন সেন্টারে টিকাদান কেন্দ্রে তিন-তিনবার টিকা নিয়েছেন বলে দাবি করেন। এ ঘটনায় বেশ আলোচনা শুরু হয়। বিএসএমএমইউ কর্তৃপক্ষ বুধবার (২৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ওমর ফারুক নামের ওই যুবকের বক্তব্য সঠিক নয় বলে দাবি করে।

এদিকে ওমর ফারুকের পরিবারের দাবি, তাদের সন্তান নিখোঁজ রয়েছেন। বুধবার বিএসএমএমইউ কর্মকর্তা পরিচয়ে তাকে বাসা থেকে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তার আর খোঁজ মিলছে না।

জামান / জামান

রোগের মূল কারণ শনাক্তে জোর, খাদ্যাভ্যাস ও জীবনধারা পরিবর্তনের আহ্বান

বর্ষাকালের অসুখ-বিসুখ

স্বল্প টাকার এক কিটেই বদলে যেতে পারে হাম মোকাবিলা

মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ

আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি

আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

রিদম গ্রুপ ও মানিপল হসপিটালসের চুক্তিতে বাংলাদেশ-ভারত ট্যুরিজমে নতুন গতি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হলেন অধ্যাপক নজরুল ইসলাম

এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ

হঠাৎ হামের প্রকোপ, ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

পবিত্র ঈদ উল ফিতরের ছুটির মাঝে বিএমইউ’র বহির্বিভাগে ‎পরীক্ষানিরীক্ষা সেবাসহ ৬শত ৮৫ রোগীকে চিকিৎসাসেবা প্রদান