রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উল্লাপাড়া পিউপিলস ক্লাবের নেতৃত্বে সুমন - হাবিব
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন "উল্লাপাড়া পিউপিলস ক্লাব অব রবীন্দ্র বিশ্ববিদ্যালয়" - এর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সুমন হাসান ও মোঃ হাবিবুর রহমান।
শনিবার (১৬ এপ্রিল) সংগঠনটির নবীনবরণ ও ইফতার মাহফিল আয়োজন শেষে নতুন কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা ও দায়িত্ব প্রদান করেন সংগঠনটির উপদেষ্টা ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: সোহরাব আলী।
সংগঠনটি নিয়ে নিজের ভাবনা ব্যক্ত করে নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাবিব বলেন,শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা খুঁজে বের করে, সেই প্রতিভাকে কাজে লাগাতে আমরা সবাই একত্রিতভাবে কাজ করে যাব। প্রতিভা অন্বেষণে আমরা শুধু সংগঠনের সদস্যদের নয়, বরং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য কাজ করব। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।
শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করে নবনির্বাচিত সভাপতি সুমন বলেন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষার্থীদের জ্ঞানচর্চাকে অনেক বেশি প্রভাবিত করে। আমাদের এই সংগঠন শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকান্ডকে বিকশিত করে আন্তনির্ভরশীলতা এবং সময়োপযোগী হিসেবে গড়ে তুলতে কাজ করবে। পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক এবং জাতীয় উন্নয়নে অবদান রেখে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় সংগঠনের শিক্ষার্থীদের উদ্দেশ্যে রেজিস্ট্রার সোহরাব আলী বলেন, শিক্ষার্থীদের পুঁথিগতবিদ্যার বাইরেও জ্ঞানের চর্চা, আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা অর্জন করতে হবে। সবাইকে শিক্ষার্থীকে কম্পিটার, বিজ্ঞান বিষয়ে দক্ষতা অর্জন করা উচিত।
নবীনবরণ ও ইফতার মাহফিলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত উল্লাপাড়াস্থ সকল বিভাগের শিক্ষার্থীবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা