গজলের পর এবার বাংলা গানে ড. মাহফুজুর রহমান
এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান এখন একজন সংগীতশিল্পীও বটে। গত কয়েক বছর ধরেই ঈদে আলোচনা-সমালোচনার কেন্দ্রে থাকে তার একক সংগীতানুষ্ঠান। নিজ চ্যানেলেই ঈদ উপলক্ষ্যে তার গাওয়া গানের অনুষ্ঠান প্রচারিত হয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
তার এবারের একক সংগীতানুষ্ঠানের শিরোনাম ‘হৃদয় তোমাকেই চায়’। ইতোমধ্যে সেই আয়োজনের তিনটি পাকিস্তানি গজল ‘ও মেরে সামনে’, ‘প্যায়ার ভারে দো শার্মিলে ন্যান’, ‘রাফতা রাফতা’ প্রকাশ করেছেন ফেসবুক ও ইউটিউবে।
এটিএন বাংলা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের অনুষ্ঠানে রয়েছে মোট ১২ টি গান। যে গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ, রাজেশ ঘোষ ও এস আই সুমন। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ, এস আই সুমন এবং ড. মাহফুজুর রহমান।
গানগুলোর শিরোনাম হচ্ছে, ‘জানো না’, ‘ভালোবাসি বলে’, ‘আমি তোমার’, ‘বেইমান’, ‘ঠিকানা’, ‘জীবন সাথী’, ‘আমার ভালোবাসা অন্য রকম’, ‘তুমি সত্যি করে বলো’ এবং ‘রিমিক্স দাইমা-২’।
আগে প্রকাশ করা হলেও অনুষ্ঠানে থাকছে গজল সম্রাট মেহেদী হাসানের গাওয়া ‘প্যায়ার ভারে দো শার্মিলে ন্যান’, ‘রাফতা রাফতা’ এবং চকোরী চলচ্চিত্রের ‘ওহ মেরে সামনে তাসভীর বানে’ শিরোনামের গজলগুলো।
জানা গেছে, এটিএন বাংলার স্টুডিওতে গানগুলো চিত্রায়ণ করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালে প্রথমবার একক সংগীতানুষ্ঠান নিয়ে হাজির হয়েছিলেন মাহফুজুর রহমান। ‘হৃদয় ছুঁয়ে যায়’ শীর্ষক সে অনুষ্ঠানের পর থেকে প্রতি ঈদেই গান শোনাচ্ছেন তিনি। বিতর্ক-সমালোচনা হলেও দমে যাওয়ার পাত্র নন। নিজের ওপর ভরসা রেখে নিয়মিত গান করে যাচ্ছেন তিনি।
এমএসএম / এমএসএম
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন