দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে বিএনপি আমাদের কপালে কালিমা লেপন করেছিল : বাহাউদ্দিন নাছিম
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি জামাত কখনো বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কিছু করেনি। তারা দেশ ও দেশের মানুষকে কিছুই দিতে পারেনি। তারা উন্নয়ন না করে শুধু দুর্নীতি করেছে। তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে বিশ্ব দরবারে দুর্নীতিবাজ জাতি ও দেশ হিসেবে আমাদের কপালে কলঙ্কের কালিমা লেপন করেছিল। আমাদের দেশের সাধারণ মানুষ দুর্নীতিতে বিশ্বাস করে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা সব সময় দুর্নীতির বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলে। রবিবার (১৬ এপ্রিল) বিকেলে মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ কালে তিনি এসব কথা বলেন। বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি জামাত সব জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। ইতিপূর্বে মাদারীপুরেও তারা নানা সন্ত্রাসী কর্মকান্ড চালিয়েছে। ভবিষ্যতে তারা যেন মাদারীপুর কেনো দেশের কোথাও এমন কোন কর্মকান্ড না করতে পারে আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের সজাগ ও সতর্ক থাকতে হবে। সন্ত্রাসীদের অপকর্মকে আমাদের যে কোন মূল্যে প্রতিহত করতে হবে এবং দেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্য করে বাহাউদ্দিন নাছিম বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের সবসময় মানুষের পাশে থাকতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের শান্তির জন্য কাজ করবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যেভাবে নির্দেশনা দিয়েছেন সে অনুযায়ী যার যতটুকু সামর্থ্য আছে সেইটুকু নিয়ে মানুষের ঘরে ঘরে আপনাদের যেতে হবে। বাংলাদেশের মানুষ সুখে ও শান্তিতে থাকলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জনগনের ভোটে চতুর্থবারের মত আবার নির্বাচিত হবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার ক্ষমতায় আসলে দেশের ভাগ্যের আরো পরিবর্তন হবে। তিনি সব সময় দেশের মানুষের কথা চিন্তা করেন এবং মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে থাকেন। আওয়ামী লীগ বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন। বঙ্গবন্ধু সব সময় মানুষের কথা চিন্তা করতেন এবং মানুষের পাশে থাকতেন। আমাদের সে অনুযায়ী সব সময় মানুষের পাশে থাকতে হবে। মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ সহ জেলা ও সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়
পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা
সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান
রাজনৈতিক স্থিতিশীলতা ভঙ্গুর, শঙ্কায় জিএম কাদের
দেশে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অপচেষ্টা হচ্ছে : রিজভী
মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী
‘নির্দেশ অমান্য করলে অন্য রূপ দেখবেন’— নেতাকর্মীদের সতর্ক করে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার ফেসবুক পোস্ট ভাইরাল
সীমান্ত সমস্যার একমাত্র সমাধান কাঁটাতারের বেড়া নয় : নাসীরুদ্দীন পাটওয়ারী
আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল
লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে উত্তেজনা, ডিম নিক্ষেপ
নির্বাচনকে ‘ইঞ্জিনিয়ারিং’ করে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে
ঋণনির্ভর উচ্চাভিলাষী লুটপাটের বাজেট : জামায়াত