ঈদের দিন মেট্রোরেল চলবে দুপুর-সন্ধ্যা
শুধুমাত্র ঈদুল ফিতরের দিন যাত্রীদের সুবিধার্থে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মোট ৪ ঘণ্টা মেট্রোরেল চালানো হবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। একই সঙ্গে ২১-২৩ এপ্রিল মেট্রোরেল চলবে ২০ মিনিট পরপর।
সম্প্রতি ডিএমটিসিএলের কোম্পানি সচিব মোহাম্মদ আবদুর রউফ সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, আগামী ২১ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত ঈদুল ফিতরের সরকারি ছুটি উপলক্ষ্যে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও এই ৯টি স্টেশনে থেমে এবং বিপরীতক্রমে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ২০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে।
তবে শুধুমাত্র ঈদুল ফিতরের দিন দুপুর ২টা থেকে ৬টা পর্যন্ত ২০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে।
আগামী ২৪ এপ্রিল থেকে প্রতিদিন আগের মতো সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত উত্তরা উত্তর থেকে আগারগাঁও এ ৯টি স্টেশনে থেমে এবং বিপরীতক্রমে ১০ মিনিটে পরপর চলাচল করবে। এবং সাপ্তাহিক বন্ধ থাকবে আগের মতোই মঙ্গলবারে।
এমএসএম / এমএসএম
সংসদ অধিবেশন ঘিরে যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি
‘জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালন করতে হবে’
শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না : হুমায়ুন কবির
ঢাকা ছেড়েছেন চীনা মন্ত্রী লিউ হাইশিং
আমু-শাজাহানসহ ৬ জনকে হাজিরের নির্দেশ, মির্জা আজমের নামে পরোয়ানা
মিরপুরে রাস্তার পাশ থেকে ২০ ককটেল উদ্ধার
এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি
শ্রমিক আন্দোলনে অর্থায়ন: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে অঙ্গীকার পুনর্ব্যক্ত
কায়সার কামাল ও চার্চ অব ইংল্যান্ডের ফরেন পলিসি অ্যাডভাইজারের সাক্ষাৎ
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর