ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

৬-৭ সপ্তাহে ২৫ কোটি ডোজ টিকা পাওয়ার আশা কোভ্যাক্সের


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯-৭-২০২১ দুপুর ১২:৪৫

আগামী ছয় থেকে সাত সপ্তাহের মধ্যে অনুদানের ২৫ কোটি ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন পাওয়ার আশা করছে কোভ্যাক্স। এসব টিকা আন্ত:প্রবাহ সহযোগিতার সবচেয়ে বড় একটি চালান হবে। আর এ কর্ম পরিকল্পনার প্রধান লক্ষ্য হচ্ছে বিশ্বের অতি দরিদ্র দেশগুলোর টিকা পাওয়ার সুযোগ নিশ্চিত করা। খবর এএফপি’র।

বুধবার (২৮ জুলাই) বিশ্ব স্বাস্থ্য সংস্থা একথা জানিয়েছে। কোভ্যাক্স কর্মসূচির আওতায় এ পর্যন্ত ১৫ কোটি ২০ লাখ টিকা সরবরাহ করা হয়েছে। বিশ্বের ১৩৭ দেশ ও ভূখণ্ডের মধ্যে এসব টিকা বিতরণ করা হয়।

সাপ্তাহিক কার্যক্রম হালনাগাদ করে বুধবার ডব্লিউএইচও জানায়, ইউএন ক্রাইসিস ম্যানেজমেন্ট টিমের সাম্প্রতিক এক বৈঠকে কোভ্যাক্স কর্মসূচিতে ভ্যাকসিন অনুদান বৃদ্ধি করা কথা বলা হয়। এক্ষেত্রে আগামী ছয় থেকে সাত সপ্তাহের মধ্যে আরও ২৫ কোটি ডোজ ভ্যাকসিন পাওয়ার আশা করা হচ্ছে।

কোভ্যাক্স হচ্ছে ডব্লিউএইচও, গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্স ও কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপারেডনেস ইনোভেশনের সহযোগি একটি প্রতিষ্ঠান। এক্ষেত্রে ইউনিসেফ ডেলিভারি ফ্লাইট নিয়ন্ত্রণে তাদের ভ্যাকসিন সরবরাহ অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে।

কোভ্যাক্সের আওতায় বিশ্বের অতি দরিদ্র ৯২টি দেশকে বিনামূল্যে টিকা দেয়ার সুযোগ করে দেয়া হয়েছে। এসব দেশে বিতরণ করা টিকার ব্যয় দাতা দেশগুলো পরিশোধ করে।

উল্লেখ্য, ২০২১-২০২২ সালের মধ্যে কোভ্যাক্স কমপক্ষে ৬১ কোটি ডোজ টিকা অনুদান পাওয়ার আশা করছে।
এসবের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ২৬ কোটি, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো থেকে ২০ কোটি, ব্রিটেন থেকে ৮ কোটি এবং কানাডা ও জাপান থেকে প্রায় ৩ কোটি ডোজ অনুদান হিসেবে দেয়া হবে।

প্রীতি / প্রীতি

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮